অভিযানে ওই আস্তানায় এক কোটি ১৩ লাখ টাকা, ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা-প্রস্তুত ককটেল, ৪০০ গ্রাম গান পাউডার, দুটি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, দুটি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন ও টাকা গণনার মেশিন পাওয়া গেছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার টাকার সম্পদের উৎস নিয়ে তথ্য না থাকার অভিযোগ করা হয়েছে মামলায়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযানিক কার্যক্রমে একটি তলোয়ার, একটি লোহার পাইপ, একটি তালা কাটার, একটি লোহার চাবুক, একটি কুচ, দুটি তীর, একটি একনলা বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ, একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড ১২ বোর কার্তুজ (সিসা) উদ্ধার করা হয়েছে।
এবি এম খায়রুল হক একজন সাবেক প্রধান বিচারপতি। হয়রানি করার জন্য গত ২৪ জুলাই এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ঘটনা গত বছরের ১৮ জুলাই। ঘটনার প্রায় এক বছর পর গত ৬ জুলাই মামলাটি দায়ের করা হয়। এতদিন পর কেন মামলাটি দায়ের করেছেন তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই।
শুধু তাই নয়, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানো ডাটা গুগল শিটে এন্ট্রি দেওয়াসহ অনলাইন সিগন্যাল অ্যাপ, হোয়াটসঅ্যাপ ও গুগলের মাধ্যমে সবাইকে একত্রিত করার দায়িত্বও সুমাইয়া পালন করতেন।
পাশাপাশি ১৩টি ব্যাংক হিসাবের প্রায় ১৭ কোটি টাকা এবং যমুনা ফিউচার পার্কের লেভেল টু-তে থাকা এক লাখ বর্গফুট কমার্শিয়াল স্পেস (বাণিজ্যিক স্থান) আদালতের নির্দেশে ক্রোক করেছে সিআইডি।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে করা অর্থপাচার মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি তিনি। এ মামলায় তার সঙ্গে আরও চারজনকে আসামি করা হয়েছে।
গত ৮ জুলাই অনুষ্ঠিত ওই ‘গোপন বৈঠকে’ আওয়ামী ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ রয়েছে সুমাইয়ার স্বামী মেজর সাদিকের বিরুদ্ধে।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দিয়েছে সংস্থাটি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার।
গ্রেপ্তার অপু গুলশান থানার ওই চাঁদাবাজির মামলার দুই নম্বর আসামি। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর রিয়াদ ও অপু মিলে একটি ‘গ্রুপ’ করে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাজি করতেন। তারা জমি দখলের পাশাপাশি ‘মব সন্ত্রাসে’র ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। এটাই তাদের ‘পেশা’ দাঁড়িয়েছিল।
অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজধানীর বসুন্ধরা এলাকায় ‘গোপন বৈঠক’ হয়েছে বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনসিপি নেতা নাহিদ ইসলামের উদ্দেশে জুলকারনাইন সায়ের বলেন, ‘নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্যে জানাচ্ছি, আমি বৈষম্যবিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্সে রাখি নাই। আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটা লাগানোতেও আমার কোনো ভূমিকা নাই।’