প্রতিবেদক, রাজনীতি ডটকম

গুলশানে চাঁদাবাজির অভিযোগে এবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এর আগে আরও পাঁচজন গ্রেপ্তার হয়েছেন, যারা জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার তালেবুর রহমান এক বার্তায় জানিয়েছেন, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ঢাকার ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয় অপুকে।
গ্রেপ্তার অপু গুলশান থানার ওই চাঁদাবাজির মামলার দুই নম্বর আসামি। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর রিয়াদ ও অপু মিলে একটি ‘গ্রুপ’ করে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদাবাজি করতেন। তারা জমি দখলের পাশাপাশি ‘মব সন্ত্রাসে’র ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। এটাই তাদের ‘পেশা’ দাঁড়িয়েছিল।
সাবেক এমপির বাড়িতে চাঁদাবাজির ওই ঘটনায় পুলিশ এর আগে গত শনিবার (২৬ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ওরফে মুন্না ও এক কিশোরকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অপুও এ ঘটনায় জড়িত ছিলেন। শনিবার থেকেই পলাতক ছিলেন তিনি।
এ ঘটনায় এর আগে গ্রেপ্তার পাঁচজনের মধ্যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বাকি এক কিশোরকে সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছে। অপুকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে রিমান্ড চাইবে বলে জানিয়েছে।
এদিকে চাঁদাবাজির অভিযোগে ওই পাঁচজন গ্রেপ্তার হওয়ার পর সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। পাশপাশি কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
পরে রিমান্ডে পাওয়া তথ্যের ভিত্তিতে পশ্চিম রাজাবাজার এলাকায় রিয়াদের একটি বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চারটি চেক উদ্ধার করে পুলিশ। বাড্ডায় রিয়াদের আরেক বাসায় বৃহস্পতিবার পাওয়া যায় দুই লাখ ৯৮ হাজার টাকা, যা সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া ১০ লাখ টাকার অংশ।

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
১৭ ঘণ্টা আগে
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৮ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৯ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
২১ ঘণ্টা আগে