সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত সাবেক মেয়র জাহাঙ্গীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দিয়েছে সংস্থাটি।

রোববার (৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মামলায় জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকেও আসামি করা হবে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামিরা সিটি করপোরেশনে ভুয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে সাত হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।

২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে জয় পান জাহাঙ্গীর আলম। ২০২১ সালে এক আলোচনায় বঙ্গবন্ধু ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহিদদের নিয়ে তার একটি ‘আপত্তিকর’ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই মন্তব্য নিয়ে দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়েন জাহাঙ্গীর। একপর্যায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলের সাধারণ সদস্যপদসহ সব পদ থেকে তাকে সরিয়ে দেয় আওয়ামী লীগ। পরে ২০২১ সালের নভেম্বরে মেয়র পদ থেকেও বরখাস্ত হন তিনি।

বরখাস্ত হওয়ার সাত মাস পর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে নামে দুদক। ওই সময় বলা হয়, জাহাঙ্গীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন, সিটি করপোরেশনের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং সেখান থেকে অর্থ তুলে নেন।

এ ছাড়া ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রায় দুই বছরে ভুয়া অ্যাকাউন্টে সিটি করপোরেশনের নামে কয়েক কোটি টাকা জমা করে পরে তা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগও ছিল জাহাঙ্গীরের নামে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২ ঘণ্টা আগে

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

গত ১১ মার্চ নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ তাঁকে সিঙ্গাপুর এবং পরে পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়।

৩ ঘণ্টা আগে

বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর

প্রতারণার একটি মামলায় সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

৩ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩০ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৩ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৬ জন, গুলশান বিভাগ ৩৭ জন ও উত্তরা বিভাগ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া গোয়েন্দা বিভাগ একজন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) চার

৩ ঘণ্টা আগে
Advertisement