রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র এক শিশুকে। পরিবার ৪০ হাজার টাকা মুক্তিপণ দিলেও শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়নি। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) দীর্ঘ ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে শিশুটিকে।
পাবনার ঈশ্বরদীর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘রূপপুর গ্রিন সিটি প্রকল্পের কেনাকাটায় ওই ‘অস্বাভাবিক ব্যয়ে’র প্রমাণ পাওয়া যায়।
এ বছরের প্রথম সাত মাসে ধর্ষণের শিকার শিশুর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। এ প্রবণতায় উদ্বেগ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
আসামিরা হলেন— সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক প্রধান প্রকৌশলী কবির আহমদ ও সাবেক যুগ্ম সচিব আলীম উদ্দিন আহমেদ।
তিনি জানান, ডা. মোস্তফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য ঘুষ দেয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
মহসিন হলের শিক্ষার্থীরা জানান, জালাল আহমেদ ও রবিউল ইসলাম একই কক্ষে থাকলেও তাদের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছে। জালাল আহমেদ নানাভাবে রবিউলকে নির্যাতন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। চলমান এই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।
এর মধ্যে ইউটিউবভিত্তিক একটি চ্যানেলের এক প্রতিবেদনে উঠে এসেছে, জুলাই আন্দোলনের সময় ইউটিউবার ও ব্লগারসহ কনটেন্ট নির্মাতাদের আওয়ামী লীগের পক্ষে জোর করে কাজ করাতেন তিনি।
এসআই আবু হানিফ বলেন, হাসপাতালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ওই নারীকে মৃত ঘোষণা করেন। তার মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আরিফুজ্জামান আরিফকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের বসিরহাট মহকুমা আদালত। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৫৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫২৮ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৮৬ জনকে।
এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ নভেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১২ আগস্ট এই আদেশ দেওয়া হয়। ওই দিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৬৬৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭২ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪৯৩ জন।
কাস্টমসের একজন কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কাস্টম হাউজ থেকে ‘ফ্রি অব কস্ট’ সুবিধায় খালাস করা আটটি বিল অব এন্ট্রির মোট ১৪৫ মেট্রিক টন কাঁচামাল ওয়্যারহাউজে দেখাতে ব্যর্থ হয়। কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ পরিমাণ কাঁচামালের ওপর প্রযোজ্য শুল্ক-করসহ অর্থের পরিমাণ পাঁচ কোটি ৯১ লাখ টাকার ব
জানা গেছে, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা বা স্থান থেকে ইসলামি মনোভাবাপন্ন কয়েকজন যুবক-কিশোরকে আটক করা হয়। তারা মাদরাসার ছাত্র অথবা ইসলামী মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তাদের মধ্যে একজন যাত্রাবাড়ীর একটি মাদরাসার ছাত্র ইবরাহীম। ১৯ বছর বয়সী ওই কিশোর গাজীপুরের সেই কথিত ‘জঙ্গি নাটকে’ খুন হন। বিচারবহির্ভূত ছেলে
সম্প্রতি ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে বিজয় মিয়া (১৬) নামে এক বখাটের হাতে উত্ত্যক্তের শিকার হয়। ছাত্রীর ভাই এ ঘটনার প্রতিবাদ জানালে বখাটেরা তাকে মারধর করে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।
যাত্রীবাহী বাসে চড়ে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে টাকা-পয়সা খুঁইয়েছেন এক ব্যক্তি। স্থানীয়রা ঘটনাটি ঈশ্বরগঞ্জ থানার সরকারি মোবাইল ফোনে জানালেও তাৎক্ষণিকভাবে পুলিশের সাড়া পাননি বলে অভিযোগ করেছেন।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।