চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। দোকান দখল করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
বর্তমান সরকার কারও প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ওয়াসিম আকরাম ও আহসান হাবিবের পরিবারেকে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের মূল এখনও রয়ে গেছে। যদি এটিকে চূড়ান্তভাবে নির্মূল করতে না পারি তাহলে আমাদের লক্ষ্য অর্জন হবে না।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক, তথ্য ও প্রযুক্তি (এজিএম, আইটি) সাকিল আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২৩ অক্টোবর রাত ১১টায় প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছাবে। ২৪ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটের ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আর ট্রেনটি ঢ
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহিদ সাদ আল আফনান পাটওয়ারী এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে আফনানের মা নাছিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তি দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে দীঘিনালা উপজেলা সদরের পোমাং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমান। কমিটিতে নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সংলগ্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ৩৭ জন রোহিঙ্গা। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় তারা প্রবেশ করতে পারেনি। শনিবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।
পূজা উদযাপন কমিটির এক নেতার অনুরোধেই ইসলামিক গানের দলটি চট্টগ্রাম নগরীর জেএম সেন হলের মণ্ডপে গান পরিবেশন করেছিল বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) রইছ উদ্দিন।
চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়েছে। তারা হলেন শহিদুল করিম ও নুরুল ইসলাম। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
টেকনাফ উপজেলা প্রশাসন, কোস্টগার্ডের টেকনাফ স্টেশন, সেন্টমার্টিন স্টেশন ও শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ি এই তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশি ৬ ট্রলার ও ৫৮ মাঝি-মাল্লাকে মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে যাওয়ার পর থেকে প্রশাসন ও কোস্টগার্ড তাদের ফিরিয়ে আনতে জোর চেষ্টা শুরু করে। দীর্ঘ চেষ্টার পর
রাঙামাটির কাপ্তাইয়ের বরইছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে আগুনে পুড়ে দোকানের সামনে একটি সিএনজি চালিত অটোরিক্সাও ভস্মীভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা।
সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশের মাছ ধরার ট্রলারে মিয়ানমার থেকে গুলিবর্ষণে এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জেলে। এ সময় ৬০ মাঝি-মাল্লাসহ ৪ ট্রলার অপহরণ করে মিয়ানমারের নিয়ে গেছে দেশটির নৌবাহিনী।
স্থানীয় জেলেদের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা আবদুল মজিদের মালিকানাধীনসহ তিনটি নৌকা নাফ নদে মাছ শিকারে নামে। এ সময় মিয়ানমারের কিছু লোক অস্ত্রশস্ত্র নিয়ে জেলেদের ধাওয়া করে। এতে দুটি নৌকাসহ মাঝিমাল্লারা পালিয়ে আসতে সক্ষম হলেও মজিদের নৌকাসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে