মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) দুপুরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারৈয়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা ছিল। পুলিশ জানিয়েছে, নিহতের নাম জাবেদ।
স্থানীয়রা জানায়, ২৪ মার্চ উপজেলা বিএনপি, যুবদল ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। এর জেরে ওই দিন থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. ইরফান জানান, ‘সম্প্রতি বিএনপির নতুন কমিটি ঘোষণা দেয়। এরপর থেকে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং মো. আমিন ওরফে কালা আমিনের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে একজন নিহত হয়। আহত হয়েছে ১০ থেকে ১২ জন।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ‘কমিটি গঠন নিয়ে কয়েকদিন থেকে বিএনপি দুই পক্ষের উত্তেজনা ছিল। গোয়েন্দা তথ্য ছিল স্বাধীনতা দিবসের দিন ফুল দেওয়ার সময় হামলা হবে। সেই পরিপ্রেক্ষিতে উপজেলায় ১৪৪ ধারাও জারি করা হয়। বেলা ১১টায় ১৪৪ ধারা ভেঙে এক পক্ষ শহীদ মিনারে ফুল দেয়। এরপর দুপুরে বারৈয়ারহাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।’

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে