আ.লীগ-ছাত্রলীগের আরও ৪১ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (১০ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো, মো. রুবেল (৩৫), সোহানুর রহমান পিএল (২৩), আব্দুর রহমান (২৭), নাঈমউদ্দিন (৪১), ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশফাকুর রহমান চৌধুরী (২৩), মো. আব্দুল হান্নান (৫৫), মো.ইরফান (২৩), মো. মুন্না (২০), জানে আলম (৫৫), মো. আমজাদ হোসেন (৪০), ঝর্ণা আকতার (৩৫), মো. জাহান এলাহী (৩৬), তারেক হাসান (৩০), মো. পারভেজ (২৮), মো. আকবর (৩০), মোবারক হোসেন (৩০), পারভীন বেগম (৩৪), সালমা বেগম (২৪), সাদিয়া আক্তার (২০), আবু জাহিদ (৫৫), বাঁশখালী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও শীলকুপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ২১। মোজাম্মেল হক সিকদার (৫৬), মো. সুজন (১৯), ৪১ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক আলী আকবর সওদাগর (৫৫), মো. সুমন (২৫), রিনা দাশ (২৩), কাউছার প্রকাশ কায়ছার (৩৭), মো. লিটন প্রকাশ মজুমদার (৪০), মো. জুয়েল (৩৩), মইন উদ্দিন মনির (২৬), আতিকুল ইসলাম জিন্নুর (৪২), শরিফ মিয়া (৪০), মো. আজুল হক প্রকাশ বাবু (২৫), মো. মানিক (৩১), মো. হৃদয় (২৩), সোহেল রানা প্রকাশ শাকিব (২১), মো. মহিউদ্দিন (৩৭), মো. রাজিব হোসেন প্রকাশ নাসির (২২), শাহাদাত (২০), জলিল আহম্মদ (৩৫) ও মো. তারেক হোসেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে