‘বৈষম্যবিরোধী’ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম ব্যুরো
অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সিএমপি। ছবি: সিএমপি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে এক পোশাক কারখানার কর্মকর্তাসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে আকবর শাহ থানার কাট্টলী ও সিডিএ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৭ মার্চ) দুপুরে দামপাড়া পুলিশ লাইনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার চারজন হলেন— নাজমুল আবেদিন (২২), নইমুল আমিন ইমন (২২), আরাফাত হোসেন ফহিম (২২) ও রিসতি বিন ইউসুফ (২৩)।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপকমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, বৃহস্পতিবার রাতে আকবর শাহ থানার ১০ নম্বর ওয়ার্ডের সিডিএ আবাসিক এলাকার নিজ বাসা থেকে আবদুল আল মামুন ও তার ব্যক্তিগত গাড়ির চালক জুয়েলকে অপহরণ করা হয়। আল মামুন সিইপিজেডের কমার্শিয়াল এক্সপোর্ট প্যাসিফিক জিন্স কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)।

পুলিশের এই কর্মকর্তা জানান, অপহরণকারীরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে মামুনের স্ত্রীকে কল দিয়ে নগদ পাঁচ লাখ টাকা ও ব্যাংকের চেকে ১৫ লাখ টাকা আদায় করেন। এরপর তারা মামুন ও তার চালককে খুলশীর অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যান। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

মামুনকে উদ্ধারের পর সিএমপির পাহাড়তলী জোন ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে কাজ করে অপহরণে জড়িত চারজনকে শনাক্ত করে। পরে যৌথ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির উপকমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, জিজ্ঞাসাবাদের পর নইমুল আমিন ইমনের বাসা থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করেছি। এ ঘটনায় আরও চারজন জড়িত থাকার তথ্য পেয়েছি। তাদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে