আটক জেলে মো. বেলাল হোসনের মা খতিজা বেগম বলেন, আমরা খুব দরিদ্র পরিবার। একদিন মাছ ধরতে না গেলে সংসার চলে না। তাই অন্য জেলেদের সঙ্গে আমার ছেলে সাগরে মাছ ধরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নাফনদী থেকে আরাকান আর্মি ছেলেসহ অন্যান্য জেলেদের আটক করে নিয়ে যায়। এখনো তাদের ছেড়ে দেয়নি।
একজন ফেসবুক ব্যবহারকারী একটি পোস্ট ফটোকার্ড শেয়ার করেন । বলা হচ্ছে, সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সম্বলিত সেই পোস্ট ফের ফেসবুকে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক। আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয় সনাতনীদের একাংশ মঙ্গলবার বিকেলে দোকানটি ভাঙচুর করে এ
মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে যান বিএনপি মহাসচিব। সমাধিস্থলের দিকে যাওয়ার পথে ভিড় ঠেলতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তাঁর। এ সময় নেতাকর্মীদের ওপর রেগে যান। একপর্যায়ে এক কর্মীর গায়ে হাত তুলতেও দেখা যায় তাঁকে। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র হিসেবে রোববার (৩ নভেম্বর) শপথ নিচ্ছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
কাদের গণি চৌধুরী বলেন, সত্য বলার সাহসিকতা সাংবাদিকতার মূলমন্ত্র। সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে। সৎ সাংবাদিকতা সত্যের আরাধনা করে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়, গণতন্ত্রকে বিকশিত করে। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৮ ক-এ প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ’র চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলপূর্বক পদ থেকে অপসারণ করা হলো।
লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা বলেন, দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন। তবে তারা কারা সে বিষয়ে কিছু জানা যায়নি।
সমাবেশে বক্তব্য দেন ইউপি সদস্য ছালাউদ্দিন খান, প্রাক্তন ছাত্র শংকর চন্দ্র পাল, সুধীর চন্দ্র বণিক, বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ পদ চক্রবর্তী, সাবেক ছাত্র আবদুস ছাত্তার, নাছির উদ্দিন নয়নসহ অনেকে।
জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিজের দুই আত্মীয়কে পদোন্নতি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে। এনিয়ে ওয়াসা সচিবের আপত্তি জানালেও একক ক্ষমতায় তাদের এ দায়িত্ব দেওয়ার ব্যাপারে সুপারিশ করেন এমডি।যা ওয়াসার প্রবিধানমালার সুস্পষ্ট লঙ্ঘন বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দুই মাস আগে মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে। তাদের বিস্তারিত অনুসন্ধান শেষে সোমবার এই সিদ্ধান্ত ন
সাংবাদিক প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ এর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে। তিনি ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি।
কক্সবাজারের কুতুবদিয়ায় এক মা ও তার শিশু মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আরেক অফিস আদেশে সিটি করপোরেশনের নতুন মেয়র শাহাদাত হোসেনকে সম্পত্তির বিবরণসংবলিত হলফনামা জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
গতকালও জেটিটি শক্ত মজবুত ছিল কিন্তু ঘুর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সাগর ক্রমে ফুসে ওঠায় ঢেউয়ের ধাক্কা এসে জেটিতে লাগে। যার কারণে পানির দিকের একটি অংশ ভেঙে যায়।
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডানা’ চট্টগ্রাম বন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
চট্টগ্রামে দিনেদুপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যার একটি ছবিতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাহসীন। তার পাশেই একটি গুলির খোসা পড়ে আছে।