ছাত্রদের কাছে অবরুদ্ধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পিআরও অপু পুলিশ হেফাজতে

চট্টগ্রাম ব্যুরো
একদল ছাত্র শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করেছিল, পরে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক উপপরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করেছিল একদল ছাত্র। পরে তাকে সেখান থেকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে পুলিশ।

অপু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) ছিলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। ৫ আগস্ট সরকার পতনের পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ বেতার চট্টগ্রামে বদলি করা হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবন থেকে অপুকে ডবলমুরিং থানায় নিয়ে যায় পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, শরীফ মাহমুদ অপুকে আমরা বেতার ভবন থেকে থানায় এনেছি। তিনি আমাদের হেফাজতে আছেন। সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে একদল শিক্ষার্থী বেতার ভবনে গিয়ে মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করে। তাদের দাবি ছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরওর দায়িত্বে থাকা এই কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হবে।

খবর পেয়ে ডবলমুরিং থানা থেকে পুলিশ এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম বেতার ভবনে পৌঁছায়। পরে পুলিশ অপুকে নিজেদের হেফাজতে থানায় নিয়ে যায়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে