সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আগমন উপলক্ষ্যে আয়োজিত লাখো রোহিঙ্গার ইফতারে যোগ দিতে গিয়ে পদদলিত হয়ে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
এপিবিএন-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন জানিয়েছেন, শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শরণার্থী শিবিরের ডামি হিল (হ্যালিপ্যাড) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেয়ামত উল্লাহ (৫০) ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রয়াত সবি মিয়ার ছেলে। আহতদের মধ্যে চার নম্বর ক্যাম্পের ব্লক-ই/০৫-এর আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২) হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এপিবিএন কর্মকর্তারা জানিয়েছেন, ইফতার আয়োজনে যোগ দেওয়ার জন্য আসছিলেন নেয়ামত উল্লাহ। পাহাড়ের ঢালুতে উঠতে গিয়ে তিনি পদদলিত হন। সেনাবাহিনীর সহযোগিতায় তাকে এনজিও পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত দুজনকে কক্সবাজার সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল হাসান জানিয়েছেন, ওয়ার্ডে ভর্তি রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিন সন্ধ্যায় বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সম্মানে রোহিঙ্গা ক্যাম্পে ইফতার আয়োজন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ইফতারে প্রায় এক লাখ রোহিঙ্গা অংশ নেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে