Ad

চট্টগ্রাম

খাগড়াছড়িতে ত্রিমুখী লড়াইয়ের আভাস, ‘ফ্যাক্টর’ আঞ্চলিক সংগঠনের ভোট

০৯ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে এ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। বিএনপির হেভিওয়েট প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁঞা ভোটের মাঠে এগিয়ে থাকলেও তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

খাগড়াছড়িতে ত্রিমুখী লড়াইয়ের আভাস, ‘ফ্যাক্টর’ আঞ্চলিক সংগঠনের ভোট

আবদুল আউয়াল মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে জিডি

০৮ ফেব্রুয়ারি ২০২৬

আবদুল আউয়াল মিন্টুকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে মেজবাহ উদ্দিন সাঈদসহ জামায়াতের অন্য নেতারা হুমকি-ধমকি দিয়ে আসছেন উল্লেখ করে আরও বলা হয়েছে, এতে তার সম্মানহানি ঘটছে ও তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আবদুল আউয়াল মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে জিডি

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট

০৭ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটি বিদেশি কোম্পানিকে ইজারা বা দেওয়াসহ চার দাবিতে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট

মিয়ানমার থেকে গুলি: ২৭ দিন লড়াইয়ের পর হার মানল শিশু হুজাইফা

০৭ ফেব্রুয়ারি ২০২৬

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বলেন, ‘নিহত শিশুর চাচা শওকত আলী এখন কক্সবাজারে। বিমানে তিনি ঢাকায় পৌঁছে হুজাইফার মরদেহ গ্রহণ করবেন। এরপর তিনি কক্সবাজারে ফিরে আসবেন। শিশুটির মৃত্যুর খবরে এলাকার সবাই বাক্‌রুদ্ধ।’

মিয়ানমার থেকে গুলি: ২৭ দিন লড়াইয়ের পর হার মানল শিশু হুজাইফা

ফেনীতে ১১ দলীয় ঐক্যের এবি পার্টির প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর

০৫ ফেব্রুয়ারি ২০২৬

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে ‘ঈগল’ প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর একটি নির্বাচন পরিচালনা কার্যালয় চালু করা হয়। সেখানে ফেস্টুন ঝুলিয়ে, চেয়ার-টেবিল বসিয়ে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছিলেন দলীয় নেতাকর্মীরা।

ফেনীতে ১১ দলীয় ঐক্যের এবি পার্টির প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধার: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

০৪ ফেব্রুয়ারি ২০২৬

মামলায় প্রধান আসামি করা ব্যবসায়ী সোহেল রানাকে (৪০)। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী। গতকাল বিকেলে শহরের পুরোনো আদালত রোডের মারইয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোনসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

লক্ষ্মীপুরে ‘ভোটের সিল’ উদ্ধার: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে প্রেস থেকে ৬ ‌‘ভোটের সিল’ উদ্ধার, ব্যবসায়ী আটক

০৩ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়।

লক্ষ্মীপুরে প্রেস থেকে ৬ ‌‘ভোটের সিল’ উদ্ধার, ব্যবসায়ী আটক

চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, দীর্ঘায়িত হচ্ছে অচলাবস্থা

০৩ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম বন্দরে গত শনিবার থেকে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালনের পর আজ সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। সেই কর্মসূচি শেষ হওয়ার আগেই আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিলেন। এতে চলমান অচলাবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে।

চট্টগ্রাম বন্দরে এবার অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা, দীর্ঘায়িত হচ্ছে অচলাবস্থা

ভাসমান জাহাজে ‘গুদাম’, রোজার পণ্যে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ

০৩ ফেব্রুয়ারি ২০২৬

অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুদক জানতে পেরেছে, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বাড়তি সময় ধরে পণ্য বোঝাই করে লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে দুদক।

ভাসমান জাহাজে ‘গুদাম’, রোজার পণ্যে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ

জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

০২ ফেব্রুয়ারি ২০২৬

তিনি বলেন, এক ফ্যাসিবাদী পালিয়ে গেছে। কিন্তু আবারও নতুন ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে। কিন্তু দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না। তারা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে।

জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

৩০ জানুয়ারি ২০২৬

উদ্বোধন শেষে ফেরি আনার পেছনে অবদান নিয়ে পৃথকভাবে স্লোগান দিতে থাকে এনসিপি ও বিএনপি নেতাকর্মীরা। আর স্লোগানকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর শুরু হয় সংঘর্ষ। তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

৩০ জানুয়ারি ২০২৬

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।’

১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

বাঁচেনি চট্টগ্রামে নলকূপের গর্তে পড়া শিশু মিসবাহ

২৮ জানুয়ারি ২০২৬

রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম বলেন, গর্তে পড়ার প্রায় তিন ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের সময় তার সংজ্ঞা ছিল না। চিকিৎসকরা জানিয়েছেন, গর্তে থাকা অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।

বাঁচেনি চট্টগ্রামে নলকূপের গর্তে পড়া শিশু মিসবাহ

চট্টগ্রামে নলকূপের গর্তে শিশু, অচেতন অবস্থায় উদ্ধার

২৮ জানুয়ারি ২০২৬

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম মিসবাহ। তার বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে। সে কদলপুর ইউনিয়নের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে নলকূপের গর্তে শিশু, অচেতন অবস্থায় উদ্ধার

‘আগে বাসের ভেতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি-রাস্তাঘাটে হেঁটে দেখুন’

২৮ জানুয়ারি ২০২৬

পথসভায় দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।’

‘আগে বাসের ভেতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি-রাস্তাঘাটে হেঁটে দেখুন’

চট্টগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

২৮ জানুয়ারি ২০২৬

আজ বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীনের সই করা এক নোটিশে জামায়াতের এই প্রার্থীকে শোকজ করা হয়।

চট্টগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

মিরসরাইয়ে থেমে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ২

২৮ জানুয়ারি ২০২৬

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সিএনজিটি যাত্রী ওঠানামার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে থাকা এক পথচারীও আহত হন। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

মিরসরাইয়ে থেমে থাকা সিএনজিতে ট্রাকের ধাক্কা, নিহত ২