গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্ত এলেও এবার মিত্রদের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। দীর্ঘ সময় রাজনীতির মাঠে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করলেও এবার জামায়াতে ইসলামীর সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পরেছে দলটি।
যেসব দল বিগত আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করেছে, তাদের ক্ষমা করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, যারা মিত্র ছিলেন, তারা আ. লীগকে ক্ষমা করার ব্যাপারে উদারতা দেখিয়ে দয়া করে শত্রু হবেন না।
ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে 'রাজবন্দীর জবানবন্দি' বইয়ের মোড়ক উম্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বুধবার (৮ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নগরীর আন্দরকিল্লার জেএম সেন হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত সনাতন ধর্মালম্বীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের নামে নানা ধরনের খেলা চলছে। কিন্তু কি খেলা হচ্ছে তা জানি না। তবে যে খেলাই হচ্ছে না কেন, তা বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে,পক্ষে না।’
এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনে পৌঁছান।
তিনি জানান, বিমানবন্দরে খালেদা জিয়াকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। এ ছাড়া হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ছেলে তারেক রহমান, নাতনি জাইমা রহমান, পরিবারের সদস্যরাসহ বিএনপির নেতাকর্মীরা।
২০১৭ সালের ১৫ জুলাই যুক্তরাজ্যে চোখ ও পায়ের চিকিৎসা করাতে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওটাই ছিল তাঁর সবশেষ বিদেশ যাওয়া। এরপর সাড়ে ৭ বছর ধরে মা-ছেলের আর সামনা-সামনি দেখা হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো, দেখা হলো মা ও ছেলের।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যারা আন্দোলনকারীসহ শিশুদের হত্যা করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বাংলাদেশের খ্যাতনামা রাজনৈতিক নেতৃ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি কলেজ জীবনে একসময় তিনি পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-দোহা এবং দোহা থেকে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেবেন।
৪২ বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার ওপর নির্ভরশীল। দেশের ভেতর তো বটেই, দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন তিনি। এমনকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচারিকা ফাতেমা আদালতের অনুমতি নিয়ে কা
বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদের আক্রোশ থেকে প্রিয় নেত্রী এখন মুক্ত বাতাসে। কিন্তু মুক্তির পর থেকে এখন পর্যন্ত সরাসরি ওনার চেহারাটা আমার দেখা হয়নি। তাই বিকেল থেকেই বাসার সামনে অবস্থান করছি। চিকিৎসা শেষে খুব দ্রুতই আবার আমাদের মাঝে ফিরবেন বলে আশা রাখছি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গুলশান-২ গোলচত্বর থেকে শুরু করে ৭৯ নম্বর সড়ক এবং আশপাশের লেনগুলো বিএনপির নেতাকর্মী-সমর্থকদের পদচারণে মুখর হয়ে ওঠে। তারা খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দেন।
বিমানবন্দরে তার আগমন ও বিদেশযাত্রা ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দরের বাইরে নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি ও সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরা। এ ছাড়া অন্যান্য সংস্থার সদস্যরাও থাকবেন