প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে শেখ হাসিনা-শেখ সেলিমের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ সেলিমের আত্মারা প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করছে এরা। তাই এদের বিতাড়িত করতে হবে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ শিশু একাডেমিতে প্রয়াত সংসদ সদস্য মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন।
বিএনপির এ নেতা আরও বলেন, ১৯৭১ সালে ইয়াহিয়ার সঙ্গে আঁতাত করে শেখ মুজিবুর রহমান রাওয়াপিন্ডি জেলে চলে গিয়েছিলেন। যাওয়ার সময় স্যুটকেস ভরে কাপড় নিয়ে গিয়েছিলেন। শেখ হাসিনাও পালানোর সময় বাবার মতো স্যুটকেস ধরে ডলার নিয়ে গেছেন। বাবা নিয়েছেন কাপড়, আর তিনি নিয়েছেন ডলার।
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, প্রয়াত মসিউর রহমানের ছেলে ও ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. ইব্রাহীম রহমান বাবু।
স্মরণসভা শেষে প্রয়াত মসিউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
২০২২ সালের ১ নভেম্বর ঝিনাইদহ শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন ঝিনাইদহ-২ আসনে বিএনপি দলীয় চারবারের সংসদ সদস্য মসিউর রহমান।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে