বিএনপির ৪ মহানগর, ৬ জেলার কমিটি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চার মহানগর ও ছয় জেলার কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (০৪ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ও শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আমিনুল হককে। চট্টগ্রাম মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

আর বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান খান ফারুককে। সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদী।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ফাঁসিতে ঝুলব, না হয় গুপ্ত শিবিরকে হত্যা করব: ইবি ছাত্রদলের সাবেক সভাপতি

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যদি কোনো নোংরামি করা হয়, আমরা হয় মারব, না হয় মরব। হয় ফাঁসিতে ঝুলব, না হয় ওই গুপ্ত শিবির সন্ত্রাসীদেরকে নিজেরা আইন হাতে তুলে নিয়ে হত্যা করব।’

২ দিন আগে

ইতিহাসে দুই মাসে কোনো সরকার এত অজনপ্রিয় হয়েছে কি না—নাহিদ ইসলামের প্রশ্ন

ইতিহাসে আর কোনো সরকার দুই মাসের ব্যবধানে এতটা অজনপ্রিয় হয়েছিল কি না—এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

২ দিন আগে

জামায়াতকে রাজনৈতিকভাবে ‘পুরোপুরি নির্মূলে’ কাজ করতে হবে: মির্জা ফখরুল

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দেশকে আবার ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না— আমাদের সেই চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, আমরা সবাই জানি। দেশবাসী সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়, আমাদের সেভাবে কাজ করতে হবে।’

২ দিন আগে

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

তিনি বলেন, ‘আমরা কারো ন্যায্য অবদানকে কখনো অস্বীকার করি না। আন্দোলন আমরা সবাই করেছি। কিন্তু আমরা তীরে ফিরতে পারি নাই। আমাদের তরি সমুদ্রে ভাসমান ছিল। জুলাই আন্দোলনের নায়করা এই তরি নিয়ে ঘাটে ভিড়েছে, জাতিকে মুক্তির পথ দেখিয়েছে। তাদের সম্মান করতে, ভালোবাসতে শিখুন। তাদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না।’

২ দিন আগে