Ad

রাষ্ট্র-সরকার

১৫০ উপজেলায় ১৮৯১ প্রার্থীর মনোনয়ন দাখিল

১৫ এপ্রিল ২০২৪

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

১৫০ উপজেলায় ১৮৯১ প্রার্থীর মনোনয়ন দাখিল

নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান দুঃখজনক : তথ্য প্রতিমন্ত্রী

১৫ এপ্রিল ২০২৪

আজ সোমবার সচিবালয়ে তার দপ্তর কক্ষে প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের নিরাপত্তা বিষয়ক সংস্থা পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে নির্দেশনা জারি করেছিল সেই নির্দেশনা উপেক্ষা করে উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান করা ছিল হঠকারী ও দুঃখজনক। তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত ও মর্মাহত।

নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান দুঃখজনক : তথ্য প্রতিমন্ত্রী

সমন্বিতভাবে কাজ করে মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে: প্রতিমন্ত্রী

১৫ এপ্রিল ২০২৪

সমৃদ্ধ দেশ গড়তে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, কর্মীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে বিদেশে প্রেরণ করতে হবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগী যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

সমন্বিতভাবে কাজ করে মন্ত্রণালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে: প্রতিমন্ত্রী

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

১৫ এপ্রিল ২০২৪

সোমবার (১৫ এপ্রিল) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে

মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ৯ সদস্য

১৪ এপ্রিল ২০২৪

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের নয়জন বিজিপি সদস্য সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। একসঙ্গে নয়, বিভিন্ন সময়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ৯ সদস্য

নতুন বছর অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

১৩ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক, উদারনৈতিক, জাতীয়তাবাদী ও গণতন্ত্রের ভাবাদর্শে আজীবন যে সংগ্রাম করে গেছেন তার মূলমন্ত্র জাতিগত ঐতিহ্য ও অহংকার। একারণেই  বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং দেশ পুনর্গঠনে কাজ করেছে তাঁর অভিন্ন চেতনা। আমরা বীরের জাতি, এ জাতিকে কেউ দা

নতুন বছর অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ : রাষ্ট্রপতি

১৩ এপ্রিল ২০২৪

তিনি বলেন, সকল অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও সুন্দরের জয় হোক। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক, নতুন বছর জাতীয় ও ব্যক্তিজীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি – এ প্রত্যাশা করি।

বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ : রাষ্ট্রপতি

বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল ক্ষমতাসীনদের অট্টহাসি: রিজভী

১১ এপ্রিল ২০২৪

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আজ ঈদের দিন আমি গুম হওয়া ইলিয়াস আলী, পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত নুরু ও পুলিশের কথিত বন্দুকযদ্ধে নিহত জনির বাসায় গিয়ে দেখি সেখানে শোকের মাতম চলছে। তাদের পরিবারে কোনো ঈদের আনন্দ নেই। তাদের স্ত্রী ও সন্তানরা এখনও শোকে কাতর।

বিএনপি নেতাদের ঘরে ঘরে কান্নার রোল ক্ষমতাসীনদের অট্টহাসি: রিজভী

দেশ থেকে অপরাজনীতি চিরতরে দূর হওয়ার প্রার্থনা পররাষ্ট্রমন্ত্রীর

১১ এপ্রিল ২০২৪

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজ গ্রাম সুখবিলাস জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

দেশ থেকে অপরাজনীতি চিরতরে দূর হওয়ার প্রার্থনা পররাষ্ট্রমন্ত্রীর

সবার জীবনে নেমে আসুক সুখ ও শান্তি : প্রধানমন্ত্রী

১১ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ঈদে সবার জীবনে আনাবিল সুখ-শান্তি নেমে আসুক। আগামী দিনগুলো আরও সুন্দরভাবে যাক সেটাই কামনা করি।’ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবার জীবনে নেমে আসুক সুখ ও শান্তি : প্রধানমন্ত্রী

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

১০ এপ্রিল ২০২৪

প্রিয় দেশবাসীকে সালাম দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে ঈদ এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

১০ এপ্রিল ২০২৪

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি, তাঁর পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান ঈদের নামাজে অংশ নেবেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে রাষ্ট্রপতি সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ আদায় করবেন

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

শেখ হাসিনা গরীবের পরম বন্ধু : ড. মোমেন

০৯ এপ্রিল ২০২৪

এ সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার,তাই সকল সময়ই জনকল্যাণে সরকার তার সর্বশক্তি নিয়োগ করে কাজ করে যাচ্ছে। সরকার গরিবের কথা চিন্তা করে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য দ্রব্য কমমূল্যে সরবরাহ, ৫০ লক্ষ পরিবারকে বিভিন্ন ভাতা প্রদান সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে। এর সুফল

শেখ হাসিনা গরীবের পরম বন্ধু : ড. মোমেন

‘জাতীয় ঈদগাহে থাকবে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা’

০৯ এপ্রিল ২০২৪

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ঈদ জামাত আদায় করবেন। এই ঈদগাহ মাঠে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় ক

‘জাতীয় ঈদগাহে থাকবে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা’

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

০৯ এপ্রিল ২০২৪

দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) হবে পবিত্র রমজান মাসের ৩০তম দিন। শাওয়াল মাস শুরু হবে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল)। অর্থাৎ ওই দিনই দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

বুয়েটে ছাত্র রাজনীতি-শিক্ষার পরিবেশ দুটিই থাকা উচিত : পররাষ্ট্রমন্ত্রী

০৯ এপ্রিল ২০২৪

মন্ত্রী হাছান বলেন, রাজনীতি যে দেশ ও মানুষের সেবা এবং সমাজ পরিবর্তনের একটি ব্রত, সেটি অনেক রাজনীতিবিদরা ভুলে গেছে, প্রকৃতপক্ষে রাজনীতি কারো পেশা হওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বস্তুগত উন্নয়নের সাথে একটি মানবিক ও সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। সেই লক্ষ্যেই বঙ্গবন্ধুকন্

বুয়েটে ছাত্র রাজনীতি-শিক্ষার পরিবেশ দুটিই থাকা উচিত : পররাষ্ট্রমন্ত্রী