হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

বাসস

সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের সাথে নিয়ে ধান কাটলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। সেই সাথে দ্রুত ধান ঘরে তুলতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকদের তাগিদ দিলেন তিনি।

আজ শুক্রবার সুনামগঞ্জের দেখার হাওরে এসে গলায় গামছা পড়ে ও কৃষকদের প্রচলিত তালপাতার গোল ছাতা মাথায় দিয়ে কাস্তে হাতে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

পরে কম্বাইন্ড হারভেস্টারে চড়ে কৃষিমন্ত্রী ধান কাটার কলাকৌশল দেখেন। ধান কাটা শেষে পাকা ধানের কাটা মুঠ হাতে নিয়ে ছবি তুলেন।

এ সময় কৃষি মন্ত্রী বলেন, ধানের দাম নির্ধারণের জন্য আগামী রোববার আমাদের সভা হবে। খাদ্য মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে দিকে লক্ষ রাখা হবে। কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় সে ভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে।

তিনি বলেন, এ বছর খাদ্য উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে দুই কোটি বাইশ লক্ষ মেট্রিক টন।

সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের দেখার হাওরপাড়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্ত্রী আরও বলেন, ধানের দামে যেন মধ্যসত্ত্বভোগী কেউ যাতে সুবিধা নিতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। প্রকৃত কৃষকরাই যেন সঠিক দামে যেন ধান বিক্রি করতে পারে সে দিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনও সিন্ডিকেট তৈরি না হয় সে ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে।

উল্লেখ্য, চলতি মৌসুমে সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ২শ ৪৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা। এ থেকে ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন ধান উৎপাদন হবে যার বাজার মূল্য ৪ হাজার ১শ কোটি টাকা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে