বান্দরবান প্রতিনিধি

স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন অবৈধ সংগঠন থাকবে না। সেই সঙ্গে অবৈধ অস্ত্রধারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় বান্দরবান শহরের সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে সকালে রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুটের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে দুপুর আড়াইটার দিকে সার্কিট হাউজে জেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধধার বৈঠকে করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বান্দরবানের রুমা-থানচিতে ঘটে যাওয়া ঘটনাগুলো খুবই নিন্দনীয় কাজ। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং বিপদ গামীরা যতদিন পর্যন্ত স্বাভাবিক জীবনে ফিরে না আসে, ততদিন পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।
এছাড়া এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা কমিটি রয়েছে, তাদের সঙ্গে কিংবা জেলা প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই,আনসার ও র্যাব সদস্যরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে শান্তি আলোচনার মাধ্যমে বিপদগামীরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। শান্তি আলোচনার পথ এখনো খোলা রয়েছে। সংঘর্ষ বা সংঘাত কারোই কাম্য নয়, বিপদগামী সকলের শুভবুদ্ধি উদয় হোক এই কামনা করেন তিনি।
যৌথ অভিযানে বম সম্প্রদায় হয়রানির শিকার হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা ঠিক বলছে না, এটা সরকারও চাচ্ছে না, আমরাও চাচ্ছি না।
এ সময় তিনি আরো বলেন, আমরা চাই যারা যারা বিপথে গিয়েছে, দেশের বিরুদ্ধে অন্যায় করেছে অপরাধ করেছে, তারা যদি মনে করে আমরা ঠিক করেনি, তারা আত্মসমার্পণ করলে চাইলে তাদের স্বাগত জানাবো, তাদের পূনবাসন করা হবে, সহযোগিতা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) কর্নেল মো. মাহাবুব আলম, বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তরের কর্নেল সোহেল আহমেদ, ডিজিএফআই'রএর কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ, র্যাবের পরিচালক এয়ার উইং, লে. কর্নেল মীর আসাদুল আলম, র্যাবের পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) কর্নেল আবু নাঈম মো. তালাত, র্যাবের পরিচালক(ইন্টেলিজেন্স উইং) লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন, কক্সবাজারের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের বিগ্রেড মেজর, হাসনাত ফেরদৌস,বান্দরবান এএসইউ এর লে. কর্নেল মো. ফয়সাল ফাহাদ, বান্দরবান পুলিশ সুপার, সৈকত শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)উম্মে কুলসুম ও বান্দরবান এনএসআই এর উপপরিচালক তৌহিদুর রহমান প্রমুখ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর জামায়াত জোটের এ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান। তিনি বলেন, ‘সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।’
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান।
১ দিন আগে
বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
২ দিন আগে
নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।
২ দিন আগে