Ad

বিশ্ব রাজনীতি

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

০৯ এপ্রিল ২০২৪

এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব গবেষণা সংস্থা বিএমকেজি বলেছে, ছয় মাত্রার ভূকম্প হলেও এতে সুনামির কোনো আশঙ্কা আপাতত নেই। তবে তবুও সাগর তীরবর্তী এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

গাজায় ইসরায়েলি হামলায় মেয়র নিহত

০৯ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় এক মেয়র নিহত হয়েছেন। নিহত ওই মেয়রের নাম হাতেম আল-গামরি। স্থানীয় সময় মঙ্গলবার (৯ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। আল-গামরি গাজার মাগাজি পৌসরভার মেয়র ছিলেন।

গাজায় ইসরায়েলি হামলায় মেয়র নিহত

মোজাম্বিকে ফেরিডুবিতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

০৯ এপ্রিল ২০২৪

মোজাম্বিকে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এছাড়া এই ঘটনায় এখনও ২০ জন নিখোঁজ রয়েছেন। এর আগে ফেরি ডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৯০ বলে জানানো হয়েছিল।

মোজাম্বিকে ফেরিডুবিতে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ায়

০৮ এপ্রিল ২০২৪

আর পার্থসহ পশ্চিম অস্ট্রেলিয়ায় নতুন চাঁদের জন্ম হবে স্থানীয় সময় ৯ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে। সেখানে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্তের ১৬ মিনিট পর সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে উদয় হবে শাওয়াল মাসের চাঁদ।

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা অস্ট্রেলিয়ায়

জাপানে আবারও ভূমিকম্প

০৮ এপ্রিল ২০২৪

এদিকে বুধবার (৩ এপ্রিল) তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ২৫ বছরের মধ্যে দ্বীপ দেশটিতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত নয়জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। এছাড়া ধ্বংস হয়ে যায় কয়েকশ ভবন।

জাপানে আবারও ভূমিকম্প

সিরিয়ায় সংঘর্ষে ২০ জন নিহত

০৮ এপ্রিল ২০২৪

সূত্র মতে, একটি সশস্ত্র গ্রুপের নেতৃত্বদানকারী আহমাদ আল লাব্বাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপ অভিযোগ করেছে, শনিবার সিরিয়ার আল সানামাইন জেলায় লাব্বাদের পুঁতে রাখা বিস্ফোরণে ৮ শিশু প্রাণ হারিয়েছে। পূর্বে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থায় কাজ করা লাব্বাদ এ অভিযোগ অস্বীকার করেছে।

সিরিয়ায় সংঘর্ষে ২০ জন নিহত

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, ১৩ অভিবাসীর মৃত্যু

০৮ এপ্রিল ২০২৪

দেশটির কর্তৃপক্ষ মানবপাচারের ঘটনার সাথে জড়িত সন্দেহে ইতিমধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। তিউনিশিয়ার সরকারি কর্মকর্তারা বলেছেন, ছোট ছোট নৌকায় চেপে হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। এ সময় কয়েকটি নৌকা ডুবে যায়। এসব নৌকায় নারী-শিশুসহ অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

তিউনিশিয়া উপকূলে নৌকাডুবি, ১৩ অভিবাসীর মৃত্যু

গাজায় যুদ্ধবিরতি : কায়রোতে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি

০৮ এপ্রিল ২০২৪

গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোয় যে আলোচনা শুরু হয়েছে তাতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’ মিসরীয় সংবাদ মাধ্যম ‘আল কাহেরা’ সোমবার এ খবর জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতি : কায়রোতে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি

কলেরা থেকে বাঁচতে গিয়ে নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু

০৮ এপ্রিল ২০২৪

মোজাম্বিকের উত্তর উপকূলে একটি নৌকা ডুবে ৯০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এমটিই জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। জানা যায়, নৌকাটিতে ১৩০ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে পাঁচজনকে উদ্ধার করা গেছে।

কলেরা থেকে বাঁচতে গিয়ে নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের

০৭ এপ্রিল ২০২৪

বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ ও বিমান যুদ্ধ মহড়া পরিচালনা করে।

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের

চীন সফরে যাচ্ছেন রাশিয়ার শীর্ষ কূটনীতিক

০৭ এপ্রিল ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, রুশ ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ৮ এবং ৯ এপ্রিল গণপ্রজাতন্ত্রী চীনে সরকারি সফরে যাবেন। চীনে তার এ সফর চলাকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

চীন সফরে যাচ্ছেন রাশিয়ার শীর্ষ কূটনীতিক

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

০৭ এপ্রিল ২০২৪

গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ৬ মাসের মাথায় দেশজুড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। গতকাল শনিবার দেশটির হাজারো নাগরিক সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভে অংশ ‍নেন।

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো

০৭ এপ্রিল ২০২৪

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত

০৭ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ১৩৭ জনে। এছাড়া অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৬ হাজার ফিলিস্তিনি।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত

সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

০৬ এপ্রিল ২০২৪

ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে, তার পরের দিন থেকেই এ অঞ্চলে ঈদ উদযাপিত হয়। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সৌদিতে চাঁদ দেখতে পাওয়ার দিন থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প

০৬ এপ্রিল ২০২৪

ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চল। স্থানীয় সময় শুক্রবার সকালে ভূমিকম্পটি আঘাত করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প

কলেরার প্রাদুর্ভাব, বৈশ্বিক কর্মসূচি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

০৬ এপ্রিল ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই সঙ্গে পানিবাহিত এই প্রাণঘাতী রোগটি ঠেকাতে বৈশ্বিক কর্মসূচিও ঘোষণা করেছে সংস্থাটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বড় আকারের টেস্ট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কলেরার প্রাদুর্ভাব, বৈশ্বিক কর্মসূচি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার