ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ৬ মাসের মাথায় দেশজুড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। গতকাল শনিবার দেশটির হাজারো নাগরিক সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেন। বিবিসি, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে ওইদিন থেকেই উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। এ হামলার ছয় মাস পূর্তি হয় আজ রবিবার।
আয়োজকরা জানান, প্রায় এক লাখ ইসরায়েলি তেল আবিবের একটি মোড়ে জড়ো হন। বিচার ব্যবস্থায় সংস্কারের প্রতিবাদে গত বছর শুরু হওয়া বিক্ষোভের সময় থেকে মোড়টি ‘গণতন্ত্র চত্বর’ হিসেবে পরিচিতি পায়। যুদ্ধের সপ্তম মাসে পদার্পণের দিনে এই মোড়ে এসে বিক্ষোভকারীরা ‘এখনি নির্বাচন দাও’ স্লোগান দেয় এবং নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে।
ইসরায়েলের অন্যান্য শহরগুলোতেও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। দেশটির বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ আলোচনার জন্য ওয়াশিংটন যাওয়ার আগে কাফার সাবা শহরের সমাবেশে যোগ দেন। এ সময় সরকারের উদ্দেশে লাপিদ বলেন, ‘তারা কোনো শিক্ষা নেয় না, তারা বদলায়নি। আমরা যতক্ষণ না তাদের বাড়িতে পাঠাচ্ছি, তারা এ দেশকে সামনে এগোতে দেবে না।’
এদিকে তেল আবিব শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয় বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দেয় গাজায় অপহৃত লোকজনের আত্মীয়স্বজনরাও।
গত বছর অক্টোবরে চালানো হামাসের হামলায় এক হাজার ১৭০ জন ইসরায়েলি নিহত হয়। সে সময় হামাসের সদস্যরা ২৫০ জন ইসরায়েলিকে পণবন্দী হিসেবে গাজায় নিয়ে আসে। এদের মধ্যে ১২৯ জন এখনো গাজায় বন্দী অবস্থায় রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল।
এদিকে এর পাল্টা প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের অবিরাম বিমান হামলা ও সেনা অভিযানে ৩৩ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।
৬ ঘণ্টা আগে
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা
৮ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা
১০ ঘণ্টা আগে
আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে