যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাশুড়ি ম্যারিয়েন রবিনসন মারা গেছেন। তার পরিবার শুক্রবার (৩১মে) এ খবর জানিয়েছে। মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার পরিবার সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিতে জানায়, আমাদের তাকে প্রয়োজন ছিল।
নানগারহার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা, দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্যদের খুঁজে বের করার অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, মে মাসে হাজার হাজার সেনা নিহতের পাশাপাশি ২৯০টি ট্যাংকসহ ২ হাজার ৭শ’রও বেশি সামরিক যান ধ্বংস হয়েছে ইউক্রেনীয় বাহিনীর। এসব ট্যাংকের মধ্যে যুক্তরাষ্ট্রের আব্রাহাম, ব্র্যাডলি এবং ইউরোপের লিওপার্ডও রয়েছে। এছাড় একই সময়সীমায় ইউক্রেনীয় বাহিনী হারিয়েছে অন্তত ১১টি যুদ্ধবিমান, চারটি হে
হামাস জানায়, বাইডেনের স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান হলো 'আমাদের জনগণের সংগ্রামের কিংবদন্তিতুল্য দৃঢ়তা এবং তাদের সতর্ক প্রতিরোধের ফল।' হামাসের এই মন্তব্যে সংশ্লিষ্টদের মনে স্বস্তি এনে দিয়েছে। হামাস এত দিন অভিযোগ করে আসছিল যে যুক্তরাষ্ট্র খোলামেলাভাবে ইসরাইলের পক্ষ নিয়ে যুদ্ধবিরতিতে বাধা দিয়ে আসছে।
প্রচণ্ড গরম-তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভারতের চার রাজ্য বিহার, উত্তরপ্রদেশ, ওড়িষা এবং ঝাড়খণ্ডে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার মারা গেছেন এই ৩৬ জন। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) এক পূর্বাভাষে জানিয়েছে, আজ শনিবারও তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
ভারতে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে। শনিবার (১ জুন) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে।
ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির ওপর দিয়ে ধুলোঝড় বইতে পারে। উত্তরপ্রদেশে ৩১ মে থেকে ১ জুন ধুলোঝড়ের পূর্বাভাস রয়েছে। হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ৩১ মে ধুলোঝড়ের সম্ভাবনা রয়েছে।
অস্ত্র রপ্তানি বন্ধের আশায় ইসিসিএইচআর বার্লিনের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করছে। শোয়ারৎস বলছেন, ইসরায়েলকে দেওয়া জার্মানির অস্ত্রের মধ্যে আছে বাজুকা রকেট লঞ্চার, গোলাবারুদ ও ট্যাংক ইঞ্জিন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আরও দুই মামলায় খালাস পেয়েছেন।
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দেশটির সংসদ অনুমোদন দিলেই বিষয়টি কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলব। তিনি অবিলম্বে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত বন্ধসহ সব জিম্মির মুক্তি চেয়েছেন। খবর
ফিলিস্তিনের গাজয় ইসরায়েলি হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রাফা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ ফিলিস্তিনি। এছাড়া পৃথক তিনটি হামলায় গাজায় আরও ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার রয়টার্স এবং আল জাজিরা পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প, তার বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে নিউইয়র্কের একটি আদালতে।
ভারতের বিহারে তীব্র গরমে দুই ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ঔরঙ্গাবাদ জেলা হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ দিন বিহারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। খবর এনডিটিভির।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এই উৎক্ষেপণে উত্তর কোরিয়ার সমালোচনা করেছে। পিয়ংইয়ং-এর ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার ও জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে শুক্রবার ব্যর্থ স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে সেখানে আলোচনার জন্য একটি সভা করবে।
যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন ঋষি সুনাক। এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। প্রশ্ন উঠে, মেয়াদ শেষের আগেই কেন নির্বাচন চাইছেন সুনাক?
এই অঞ্চলটি দখলে নেওয়ার মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডের সমগ্র স্থল সীমান্তের ওপর কার্যকর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ পেল ইসরায়েল। বৃহস্পতিবার (৩০ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম বিবিসি।
মালয়েশিয়ার জোহরে ২০ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। গত মঙ্গলবার জোহরের মুয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল একটি লোহার কারখানা এবং মুয়ারের আশেপাশের বেশ কয়েকটি হটস্পটে অবস্থানসহ ১১টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে ৪৪ জন অভিবাসীকে আটক করে।