ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতে লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ চলছে। শনিবার (১ জুন) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে।
এর মধ্য দিয়েই ভারতের ৫৪৩টি লোকসভা আসনে ভোট শেষ হবে। এ দফায় দেশজুড়ে ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শেষ দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশের ১৩, পাঞ্জাবের ১৩, পশ্চিমবঙ্গের ৯, বিহারের ৮, ওড়িশার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খন্ডের ৩, আর চণ্ডিগড়ের ১টি আসনে। এ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ।
দুটি কারণে শেষ পর্বের ভোটের মূল আকর্ষণ হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। প্রথমত, উত্তর প্রদেশের বারানসি আসনে বিজেপির প্রার্থী তিনি। দ্বিতীয় কারণ, দক্ষিণ ভারতের শেষ ভূখণ্ড কন্যাকুমারীতে সমুদ্রের মধ্যে অবস্থিত ‘বিবেকানন্দ রক’-এ গিয়ে তার ধ্যান করার সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার রাত থেকে সেখানে শুরু হয়েছে তার ধ্যানপর্ব ও আরাধনা। আজ শনিবার ভোট শেষে তিনি ধ্যান ভঙ্গ করবেন।
গত ১৬ মার্চ ভারতের দ্বিকক্ষবিশিষ্ট সংসদের নিম্নসভা লোকসভা ভোটের সূচি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই থেকে আড়াই মাসের বেশি সময় ধরে চলে নির্বাচন প্রক্রিয়া।

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।
১১ ঘণ্টা আগে
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়
১২ ঘণ্টা আগে
ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।
১২ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।
১৩ ঘণ্টা আগে