টানা ৫ম ম্যাচে জোড়া গোল দুর্দান্ত মেসির

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেন আরও দুর্দমনীয় হয়ে উঠছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। জীবনের ৩৮ বসন্ত পেরিয়েও একেবারে উড়ন্ত ফর্মে আছেন তিনি। আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) সর্বশেষ পাঁচ ম্যাচেই ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করেছেন মেসি। এ ফুটবল তারকা যেন বুঝিয়ে দিচ্ছেন - বয়স শুধুই একটি সংখ্যা।

আজ রোববার (১৩ জুলাই) ভোরে মেসির জোড়া গোলে ভর করে ন্যাশভিলে এসসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি।

এর আগে, গত ম্যাচেই এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার ইতিহাস গড়েন মেসি। এবার সেই সংখ্যাকে তিনি আরও বাড়িয়ে নিলেন। এ নিয়ে মন্ট্রিয়েল, কলম্বাস ক্রু, আবার মন্ট্রিয়ল, নিউ ইংল্যান্ড রেভ্যুলুশন এবং ন্যাশভিলের বিপক্ষে টানা পাঁচ ম্যাচেই করলেন জোড়া গোল। এ ছাড়া ফ্রি-কিকে করা গোলেও নতুন রেকর্ড গড়েছেন আলবিসেলেস্তে তারকা। তিনি এখন ফ্রি-কিকে চতুর্থ সর্বোচ্চ ৬৯টি গোলের মালিক।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে প্রথম গোল করেন মেসি। কয়েকজনের মাঝখান নিচু ফ্রি-কিক শটে গোলটি করেন। ২০১৮ সালের পর এটি তার ৩৫তম ফ্রি-কিক গোল, যা পেনাল্টি গোলের চেয়েও বেশি। ওই সময়ের মধ্যে স্পট কিকে এলএমটেন ৩৩টি গোল করেন। ৬২তম মিনিটে আসে মায়ামির পক্ষে তার দ্বিতীয় গোল। এবারের স্কোরে কৃতিত্ব অবশ্য ন্যাশভিলে গোলরক্ষকের। সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি সামনে থাকা মেসির পায়ে বল তুলে দেন, এরপর আরেকজনকে কাটিয়ে জালে পৌঁছাতে ভুল করেননি মেসি।

এ নিয়ে চলতি এমএলএসের ১৬ ম্যাচে নিজের ১৫তম গোল পেয়ে গেলেন মেসি। এ ছাড়া অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। সবমিলিয়ে ২১ গোলে সরাসরি অবদান মেসির। ২০২৩ সালের গ্রীষ্মে মায়ামিতে যোগ দেওয়ার পর ফ্লোরিডার ক্লাবটির হয়ে ৬৬ ম্যাচে তার গোলসংখ্যা ৫৫টি। সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৭২ গোল করলেন মেসি।

ম্যাচটিতে অবশ্য মেসি দ্বিতীয় গোল করার আগে ন্যাশভিলের পক্ষে ব্যবধান কমান হ্যানি মুখতার। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৫ নম্বরে উঠে এলো মায়ামি। টানা ষষ্ঠ জয়ে ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২২ ম্যাচে ৪৩।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৮ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৮ দিন আগে