জরুরি বৈঠক: লাহোর গেলেন বিসিবি সভাপতি বুলবুল

ক্রীড়া ডেস্ক
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এখনো বিশ্বকাপ ঘিরে কিছু অনিশ্চয়তা রয়েই গেছে। ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়া পাকিস্তান সিদ্ধান্তে অনড় থাকবে কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।

এমন পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানের লাহোরে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার পরপরই ঢাকা থেকে লাহোরের পথে রওয়ানা দেন বুলবুল। বিসিবির একটি সূত্র জানিয়েছে, চলমান সংকট ও বিশ্বকাপ ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিয়েই এ বৈঠক হওয়ার কথা।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতে নিরাপত্তা ইস্যু তুলে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলংকায় স্থানান্তরের অনুরোধে কাজ হয়নি। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদই পড়তে হয়েছে। বদলি হিসেবে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।

এসব বিষয় চূড়ান্ত হলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করার ইঙ্গিত দিয়েছিল। পিসিবি অবশ্য শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করেনি, তবে ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে রেখেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও জানান, বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই এমন সিদ্ধান্ত তাদের।

পাকিস্তানের এ অবস্থান আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ সংকট সমাধানে আইসিসি গত কয়েক দিন ধরে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করলেও পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তনে রাজি হয়নি। এর মধ্যেই এলো বুলবুলের লাহোরযাত্রার খবর।

সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া, পাকিস্তানের প্রতিক্রিয়া ও ভারত-পাকিস্তান ম্যাচই মূলত লাহোরে আইসিসি-পিসিবি-বিসিবি বৈঠকের মূল আলোচ্য সূচি হবে।

একটি সূত্র জানিয়েছে, ভারত ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে পূর্ণাঙ্গ আইসিসি টুর্নামেন্টসহ ভারতে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেওয়া হতে পারে। পাশাপাশি বাংলাদেশের জন্যও থাকতে পারে একাধিক টুর্নামেন্ট ও সফরের প্রস্তাব। দেখার বিষয়, বিসিবি সভাপতি এ আলোচনা থেকে কী নিয়ে আসতে পারেন বাংলাদেশ ক্রিকেটের জন্য।

Ad
Ad
ad
ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ব্রাজিল-বাংলাদেশ ম্যাচের সম্ভাবনা, যা বলছে বাফুফে

বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

৫ দিন আগে

ইনিংস পরাজয় এড়ানো গেল না ম্যাকাইয়ে, সিরিজ শেষ ১-১ সমতায়

ডারউইনে দাপুটে জয়ের পর ম্যাকাইয়ে এসে ব্যাটিংয়ে পুরোপুরি ভেঙে পড়ল বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও অস্ট্রেলিয়ার করা ২১০ রান টপকাতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় স্বাগতিকদের কাছে ইনিংস ও ৫১ রানে হেরে ১-১ সমতায় দুই টেস্টের সিরিজ শেষ করেছে বাংলাদেশ।

৬ দিন আগে

শরিফুলের ৭ উইকেটে ১৪৬ রানের লিডে থামল অস্ট্রেলিয়া, ২য় ইনিংসেও বিপাকে বাংলাদেশ

রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন চলাকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান। উইকেটে মুশফিকুর রহিম রয়েছেন ৪৭ বলে ১২ রান করে। মাত্রই নেমেছেন লিটন দাস। এখনো বাংলাদেশ পিছিয়ে রয়েছে ৯১ রানে। অর্থাৎ ইনিংস পরাজয় এড়াতেই বাংলাদেশের এখনো প্রয়োজন ৯১ রান।

৬ দিন আগে

শরীফুল ঝড়ে তছনছ অস্ট্রেলিয়া— দিন শেষে হাতে ২ উইকেট, লিড ১০১

স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১০১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে অজিরা, হাতে রয়েছে মাত্র ২ উইকেট। বাংলাদেশের হয়ে একাই ছয় উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

৭ দিন আগে