ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত–শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই লাহোরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ত্রিমুখী বৈঠক। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও শিগগিরই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো। এমনকি বাংলাদেশকে আইসিসি ক্ষতিপূরণ দিতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
রোববার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে অনুষ্ঠিত বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশ যেন আইসিসির পূর্ণ আয় পায়, সে বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ভারত–পাকিস্তান ম্যাচ। তবে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা আসার পর দুশ্চিন্তায় পড়ে আইসিসি। কারণ, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচকে ঘিরেই আইসিসির সবচেয়ে বড় বাণিজ্যিক আয় হয়। লাহোরের বৈঠকে মূলত এই বিষয়টিই আলোচনার কেন্দ্রে ছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, বৈঠকে পিসিবি সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে। সূত্রের বরাতে তারা জানায়, বিসিবি উত্থাপিত দাবিগুলোতে আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং বাংলাদেশের সমস্যার সমাধানে একটি ‘ফর্মুলা’ তৈরি করা হয়েছে।
জিও টিভির আরও দাবি, বৈঠক শেষে আইসিসি ও বিসিবির মধ্যে প্রস্তাব বিনিময় হয়েছে। এক সূত্র জানায়, প্রস্তাবিত ফর্মুলা নিয়ে একমত হলে আইসিসি দ্রুত পরবর্তী ধাপে এগোবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ (সোমবার) বিকেলে আইসিসি ও বিসিবির কর্মকর্তারা ফের আলোচনায় বসতে পারেন।
বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্রের ভাষ্য, বাংলাদেশকে আইসিসি ‘ক্ষতিপূরণ’ দিতে পারে—যা আর্থিক হতে পারে, আবার ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের স্বত্ব দেওয়ার মাধ্যমেও হতে পারে। এমনকি বিশ্বকাপের আয় থেকে বাংলাদেশকে অংশ দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে। ভারতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেখান থেকেও তারা বেরিয়ে আসতে পারে। বিকল্পভাবে আইসিসির পক্ষ থেকে কোনো সমর্থনসূচক বা সান্ত্বনামূলক বিবৃতিও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিও একই ধরনের ইঙ্গিত দিয়েছে।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিজেদের অবস্থান থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হতে পারে পাকিস্তান। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করবেন।
লাহোরের বৈঠকে বাংলাদেশ কতটা লাভবান হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। তবে মধ্যরাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি যখন লাহোর থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিদায় জানান, তখন দুজনের হাসিমুখই ইঙ্গিত দিচ্ছে—বৈঠকটি একেবারে ফলহীন ছিল না।

স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১০১ রানের লিড নিয়ে দিন শেষ করেছে অজিরা, হাতে রয়েছে মাত্র ২ উইকেট। বাংলাদেশের হয়ে একাই ছয় উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
৫ দিন আগে
জেবক ওয়েদারল্ডের জায়গায় এই টেস্টে দলে এসেছিলেন ম্যাট রেনশো। এ মাঠে সবশেষ তিন ফার্স্ট ক্লাস ম্যাচে তিন সেঞ্চুরি রয়েছে। তবে টেস্ট দলে ফেরাটা সুখখর হলো না তার জন্য। খেলতে পেরেছেন মাত্র ১০ বল। তাসকিনের বলে আউটসাইড এজড হয়ে স্লিপে ক্যাচ দিয়ে বসেন তিনি। ৮ রান করে বিদায় নেন রেনশো, ২২ রানে প্রথম উইকেট হারায়
৫ দিন আগে
সেখান শেষে শেষের দিকে কিছুটা প্রতিরোধ এলো। শেষ উইকেটে এলো সর্বোচ্চ রানের জুটি। আর ১১ নম্বর ব্যাটারের ব্যাট থেকে এলো সর্বোচ্চ রানের ইনিংস। তার ওপর ভর করে দল পঞ্চাশের কোটাও পেরোলো। শেষ পর্যন্ত ৩৪ ওভারে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। দল অলআউট ৬৪ রানে।
৫ দিন আগে
সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।
৫ দিন আগে