পাকিস্তান-ভারতের ম্যাচ নিয়ে অস্পষ্টতা কাটেনি

বিবিসি বাংলা

১৫ ফেব্রুয়ারি পাকিস্তান ও ভারতের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ কি অনুষ্ঠিত হতে পারে? এই প্রশ্নটির উত্তর জানার অপেক্ষায় রয়েছে ভারত ও পাকিস্তানসহ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।

এ নিয়ে রোববার লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন

সেখানে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কট করার বিষয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে আলোচনা হয়। তবে এখন পর্যন্ত এই আলোচনার ফলাফল স্পষ্ট নয়।

এ বিষয়ে রোববার বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এসব বিষয়ে কোনো মন্তব্য করব না। সবকিছু আইসিসির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। আইসিসি যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটিই মেনে নেব।’

যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তাহলে তাদের পয়েন্ট কাটা যাবে।

অন্যদিকে, এই পরিস্থিতি আইসিসির বর্তমান টিভি স্বত্বাধিকার চুক্তিগুলো নিয়েও বিরোধ সৃষ্টি করতে পারে। পাশাপাশি চলমান অনিশ্চয়তা ভবিষ্যৎ চুক্তির ওপরও প্রভাব ফেলতে পারে।

এই বিতর্কের সূত্রপাত হয় যখন বাংলাদেশ তাদের দলের নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে ভারতের বাইরে তাদের ম্যাচগুলো স্থানান্তরের অনুরোধ জানায়।

তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। এরপরই পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে, তারা ১৫ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পরে বলেন, এই সিদ্ধান্তটি বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

এ নিয়ে আইসিসি জানায়, এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিস তারা পায়নি এবং পাকিস্তানের এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট কাঠামোকে প্রভাবিত করতে পারে।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৭ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৭ দিন আগে

বিশ্বকাপের ‘বিক্রি’ ঠেকাতে ফিফাকে বয়কটের হুমকি উয়েফার

উয়েফা জানিয়েছে, সদস্যদেশগুলো চলতি সপ্তাহেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান জানাবে। এর ফলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা এখন বড় বাধার মুখে পড়েছে।

৮ দিন আগে