ক্রীড়া ডেস্ক

১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলার গৌরব অর্জন করে। সেটি ছিল ওয়ানডে বিশ্বকাপ। এরপর আবির্ভাব টি-টোয়েন্টির। সেই ১৯৯৯ সালের পর গত ২৬ বছরে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি— প্রতিটি বিশ্বকাপ ক্রিকেটেরই অংশ ছিল বাংলাদেশ। এবার ‘অক্রিকেটীয়’ এক কারণে বাংলাদেশকে ছাড়াই শুরু হয়ে গেল বিশ্বকাপ, টি-টোয়েন্টিতে যা প্রথমবার।
শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্রীলংকার কলম্বোতে সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ মাঠে গড়ানোর মধ্য দিয়ে শুরু হলো ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
প্রথম ম্যাচে টসে জিতে বোলিং বেছে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডসকে। ডাচ ব্যাটাররা ১৯ ওভার ৫ বলে ১৪৭ রান তুলতেই অলআউট হয়ে গেছেন। ১৪৮ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান।
শ্রীলংকায় শুরু হওয়া এ বিশ্বকাপের আরেক সহআয়োজন ভারত। সেখানেই কলকাতার ইডেন গার্ডেনসে গ্রুপ পর্বের প্রথম তিনটি ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল। সেই ভারতকে নিয়েই ‘গণ্ডগোলে’র শুরু বাংলাদেশ ইস্যুতে।
বিশ্বকাপের সবকিছু যখন মোটামুটি ঠিকঠাক, তখন ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলের নিলামে কেনা বাংলাদেশের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
জানা যায়, হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের হুমকির মুখে নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজকে দল ছাড়তে বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়— এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারলে বিশ্বকাপে গোটা বাংলাদেশ দলকে কীভাবে নিরাপত্তা দেবে ভারত?
এ প্রশ্ন তুলে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। দাবি জানানো হয়, বাংলাদেশের ম্যাচগুলো আরেক আয়োজন শ্রীলংকায় স্থানান্তর করা হোক। এ নিয়ে দফায় দফায় বৈঠক করেও লাভ হয়নি। আইসিসি জানায়, বাংলাদেশ যদি ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে।
শেষ পর্যন্ত সেটিই হয়েছে। বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে বিশ্বকাপে। তাতে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর মাঠে গড়িয়েছে। আর ১৯৯৯ সালে বিশ্বকাপ খেলা শুরু করা বাংলাদেশ এই প্রথম কোনো বিশ্বকাপের আসরে অংশীদার হতে পারেনি।
বিশ্বকাপে না থেকেও অবশ্য বাংলাদেশের ‘অস্তিত্ব’ গোটা আসরেই থেকে যাবে। একদিকে বাংলাদেশের বাদ পড়ার প্রক্রিয়ার রেশ যেমন আঞ্চলিক রাজনীতিতে থেকে যাবে, অন্যদিকে বাংলাদেশ ঘিরে পাকিস্তানও ছড়িয়েছে বাড়তি উত্তেজনা। দেশটি ঘোষণা দিয়েছে, বাংলাদেশের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বাংলাদেশের পক্ষে সংহতি জানাতে তারা ভারতের সঙ্গে ম্যাচটি বয়কট করবে! ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ঘিরে তাই ফিরে আসবে বাংলাদেশেরই নাম।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরুর কথা বলা হলো আগেই। এ দিন বিকেল ৩টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেনসে গ্রুপ ‘সি’র ম্যাচে খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। এ ম্যাচেই স্কটল্যান্ডের জায়গায় খেলার কথা ছিল বাংলাদেশের। দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের।
| তারিখ | খেলা | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ৭ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম নেদারল্যান্ডস | কলম্বো | সকাল ১১টা ৩০ মিনিট |
| ৭ ফেব্রুয়ারি | ভারত বনাম যুক্তরাষ্ট্র | মুম্বাই | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১০ ফেব্রুয়ারি | নেদারল্যান্ডস বনাম নামিবিয়া | দিল্লি | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১০ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র | কলম্বো | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১২ ফেব্রুয়ারি | ভারত বনাম নামিবিয়া | দিল্লি | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১৩ ফেব্রুয়ারি | যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডস | চেন্নাই | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১৫ ফেব্রুয়ারি | যুক্তরাষ্ট্র বনাম নামিবিয়া | চেন্নাই | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১৫ ফেব্রুয়ারি | ভারত বনাম পাকিস্তান | কলম্বো | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১৮ ফেব্রুয়ারি | পাকিস্তান বনাম নামিবিয়া | কলম্বো | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১৮ ফেব্রুয়ারি | ভারত বনাম নেদারল্যান্ডস | আহমেদাবাদ | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| তারিখ | খেলা | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ৮ ফেব্রুয়ারি | শ্রীলংকা বনাম আয়ারল্যান্ড | কলম্বো | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ৯ ফেব্রুয়ারি | জিম্বাবুয়ে বনাম ওমান | কলম্বো | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১১ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড | কলম্বো | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১২ ফেব্রুয়ারি | শ্রীলংকা বনাম ওমান | ক্যান্ডি | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১৩ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে | কলম্বো | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১৪ ফেব্রুয়ারি | আয়ারল্যান্ড বনাম ওমান | কলম্বো | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১৬ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা | ক্যান্ডি | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১৭ ফেব্রুয়ারি | আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে | ক্যান্ডি | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১৯ ফেব্রুয়ারি | শ্রীলংকা বনাম জিম্বাবুয়ে | কলম্বো | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ২০ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া বনাম ওমান | ক্যান্ডি | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| তারিখ | খেলা | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ৭ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড | কলকাতা | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ৮ ফেব্রুয়ারি | ইংল্যান্ড বনাম নেপাল | মুম্বাই | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ৯ ফেব্রুয়ারি | স্কটল্যান্ড বনাম ইতালি | কলকাতা | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১১ ফেব্রুয়ারি | ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ | মুম্বাই | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১২ ফেব্রুয়ারি | নেপাল বনাম ইতালি | মুম্বাই | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১৪ ফেব্রুয়ারি | ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড | কলকাতা | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১৫ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল | মুম্বাই | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১৬ ফেব্রুয়ারি | ইংল্যান্ড বনাম ইতালি | কলকাতা | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১৭ ফেব্রুয়ারি | স্কটল্যান্ড বনাম নেপাল | মুম্বাই | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১৯ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি | কলকাতা | সকাল ১১টা ৩০ মিনিট |
| তারিখ | খেলা | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ৮ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান | চেন্নাই | সকাল ১১টা ৩০ মিনিট |
| ৯ ফেব্রুয়ারি | দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা | আহমেদাবাদ | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১০ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত | চেন্নাই | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১১ ফেব্রুয়ারি | দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান | আহমেদাবাদ | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১৩ ফেব্রুয়ারি | কানাডা বনাম সংযুক্ত আরব আমিরাত | দিল্লি | বিকেল ৩টা ৩০ মিনিট |
| ১৪ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা | আহমেদাবাদ | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |
| ১৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত | দিল্লি | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১৭ ফেব্রুয়ারি | নিউজিল্যান্ড বনাম কানাডা | চেন্নাই | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১৮ ফেব্রুয়ারি | দক্ষিণ আফ্রিকা বনাম সংযুক্ত আরব আমিরাত | দিল্লি | সকাল ১১টা ৩০ মিনিট |
| ১৯ ফেব্রুয়ারি | আফগানিস্তান বনাম কানাডা | চেন্নাই | সন্ধ্যা ৭টা ৩০ মিনিট |

ম্যাচে এমবাপ্পের পারফরম্যান্স দেখে ফ্রান্স তো বটেই স্বস্তি পেতে পারে রিয়াল মাদ্রিদও। প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চোটের কোনো ছাপই দেখা গেল না ফরাসি অধিনায়কের খেলায়। উল্টো চোখধাঁধানো এক গোল করে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন রিয়াল মাদ্রিদের এই মহাতারকা।
৫ দিন আগে
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার সরকারের ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৫ দিন আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন মেয়ে জাইমা রহমানও।
৫ দিন আগে
বাংলাদেশের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ডব্লিউসিএলের তৃতীয় আসর আরও প্রতিযোগিতাপূর্ণ সংস্করণ হতে পারে। সবশেষ ২০২৫ ডব্লিউসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দল। ইংল্যান্ডের বার্মিংহামে হওয়া ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দলটি
৮ দিন আগে