এমএলএসে এক ম্যাচ নিষিদ্ধ মেসি ও আলবা

ডেস্ক, রাজনীতি ডটকম
ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। ছবি: সংগৃহীত

আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার ম্যাচের আগে নাম প্রত্যাহার করার শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) স্থানীয় সময় বিকেলে মেসি ও আলবাকে নিষিদ্ধ করার কথা জানায় এমএলএস কর্তৃপক্ষ।

আগামীকাল রোববার (২৭ জুলাই) মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচের জন্যই নিষিদ্ধ হয়েছেন মেসি ও আলবা।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্র ও মেক্সিকো লিগের দুই অলস্টার একাদশ মুখোমুখি হয়েছিল। এমএলএসের নীতিমালা অনুসারে, ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে, তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন।

এদিকে, নিষেধাজ্ঞা বিধির সমালোচনা করে মায়ামির মালিক জর্জ মাস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

নিজেদের সেরা দুই তারকা নিষিদ্ধ হওয়ার ঘটনায় মায়ামির মালিক জর্জ মাস বলেন, ‘তারা (মেসি-আলবা) এই সিদ্ধান্ত বুঝতে পারছে না। এমন সিদ্ধান্ত খুব কঠোর। মেসি বেশ আপসেট, বলতে গেলে ক্লাবের সবারই একই অনুভূতি। তবে আমি মনে করি ক্লাবের সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং বিশ্বের বিপরীতে নিজেদের মনোভাব স্পষ্ট করতে হবে।'

ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা সাত ম্যাচ খেলেছেন মেসি-আলবারা। ফলে তাদের বিশ্রাম নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা হচ্ছিল। এসব বিষয় বিবেচনা করেই মূলত মায়ামি তাদের অলস্টার ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেয়।

ক্লাবটির মালিক জানান, ‘মেসি-আলবা সেটাই করেছেন, যা ক্লাব চেয়েছে। তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। তবে এটি ঠিক যে একটি প্রদর্শনী ম্যাচের জন্য লিগের খেলায় নিষিদ্ধ হওয়ার বিষয়টি তারা মানতে পারছেন না।’

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা সরকারের: শাহে আলম

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে টুর্নামেন্টের জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

৫ দিন আগে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন

আজ রোববার ভুটানের থিম্পুতে আয়োজিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন অব্যাহত রাখলেন তিনি।

৭ দিন আগে

পিছু হটল ফিফা— বিশ্বকাপের বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনায় কী ছিল?

প্রথম দিকে ফিফা দাবি করেছিল, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ব ফুটবলে আরও বেশি অর্থ বিনিয়োগ করা সম্ভব হবে। তবে সমালোচকদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে বিশ্বকাপের মতো সবচেয়ে মূল্যবান ফুটবল সম্পদের ওপর বেসরকারি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি হবে। সেই বিতর্কই শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে দেয়।

৮ দিন আগে

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল টাইগাররা

প্রথম ফ্লাইটে ১০ জন কোচিং স্টাফদের সঙ্গে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।

৮ দিন আগে