Ad

খবরাখবর

জাহাজেই ঈদের নামাজ পড়লেন জিম্মি নাবিকরা

১০ এপ্রিল ২০২৪

নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জিম্মি নাবিকের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জাহাজেই ঈদের নামাজ পড়লেন জিম্মি নাবিকরা

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

১০ এপ্রিল ২০২৪

ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায় ইমাম থাকবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহীউদ্দিন কাসেম এ জামাতে ইমাম থাকবেন।

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শুরু

১০ এপ্রিল ২০২৪

এবার বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল) ঈদুল ফিতরের ছুটি। এরপর শনিবার (১৩ এপ্রিল) সাপ্তাহিক ছুটি। পরের দিন রোববার (১৪ এপ্রিল) নববর্ষের ছুটি। অর্থাৎ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

টানা পাঁচ দিনের সরকারি ছুটি শুরু

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

১০ এপ্রিল ২০২৪

আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করছেন। ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা, হরিণাকুন্ডু উপজেলার কুলবাড়ীয়া, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, ফলসী, পায়রাডাঙ্গা, নিত্যানন্দরপুর, শৈলকুপা উপজেলার ভাটই ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে মুসল্লিরা আসেন

সৌদির সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদ উদযাপন

কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই চিকিৎসকের মৃত্যু

১০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত চিকিৎসক কোরবান আলী মারা গেছেন। বুধবার (১০ এপ্রিল) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। কোরবান আলীর ছেলে আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন।

কিশোর গ্যাংয়ের হামলায় আহত সেই চিকিৎসকের মৃত্যু

লাল ও মিষ্টি তরমুজ চেনার উপায়

১০ এপ্রিল ২০২৪

বাজারে এখন প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। অনেকেই ভালো তরমুজ কিনতে পারেন না। এ নিয়ে তারা অসন্তুষ্টিতে ভোগেন। নিজের ওপর বিরক্ত হন কেউ কেউ। তাই জেনে নিতে পারেন লাল ও মিষ্টি তরমুজ চেনার উপায়। গরমে তরমুজ খেতে যেমন সুস্বাদু, তেমনি এই সময় সুস্থ থাকতেও দারুণ উপকারী তরমুজ।

লাল ও মিষ্টি তরমুজ চেনার উপায়

জাতীয় ঈদগাহ মাঠকেন্দ্রিক চলাচলে ডিএমপির নির্দেশনা

১০ এপ্রিল ২০২৪

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শাহবাগ-মৎস্য ভবন থেকে গুলিস্তান অভিমুখী যাত্রীবাহী যানবাহন মৎস্য ভবন-কাকরাইল মসজিদ-রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

জাতীয় ঈদগাহ মাঠকেন্দ্রিক চলাচলে ডিএমপির নির্দেশনা

আজ ঢাকা স্টেশন ছাড়বে না কুড়িগ্রাম-পঞ্চগড় এক্সপ্রেস

১০ এপ্রিল ২০২৪

পশ্চিমাঞ্চলের দুটি আন্তঃনগর ট্রেন ছাড়া বাকি সব ট্রেন আজ নিয়ম অনুযায়ী ঢাকা স্টেশন ছাড়বে। ঈদের কারণে শিডিউল না মেলায় ওই দুটি ট্রেন আজ চালানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ ঢাকা স্টেশন ছাড়বে না কুড়িগ্রাম-পঞ্চগড় এক্সপ্রেস

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

১০ এপ্রিল ২০২৪

মেগাসিটি ঢাকার বাতাসের মানে আজও উন্নতি নেই। আজ বুধবার সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ২৪৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল নেপালের কাঠমন্ডু। এছাড়া ১৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চার নম্বরে রয়েছে ঢাকা।

ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

১০ এপ্রিল ২০২৪

ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯

১০ এপ্রিল ২০২৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা শাখা (ডিবি) বিভাগ।

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯

ঈদে ২ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

১০ এপ্রিল ২০২৪

দেশে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এ দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। আর শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। ফলে টানা দুই দিন বন্ধ থাকবে মেট্রোরেল।

ঈদে ২ দিন বন্ধ থাকবে মেট্রোরেল

সৌদিসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

১০ এপ্রিল ২০২৪

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছেন। এর আগে সোমবার দেশটির কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ হয়েছে।

সৌদিসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

ফেদেরার বিশ্ব রেকর্ড ভাঙলেন জকোভিচ

০৯ এপ্রিল ২০২৪

জকোভিচ এবং ফেদেরারের পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে- স্পেনের রাফায়েল নাদাল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসী। ৩৩ বছর ২৪৪ দিন বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। ৩৩ বছর ১৩১ দিন বয়সে শীর্ষে ছিলেন ৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আগাসি।

ফেদেরার বিশ্ব রেকর্ড ভাঙলেন জকোভিচ

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, আহত ১০ যাত্রী

০৯ এপ্রিল ২০২৪

কাফরুল থানা পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার।

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা, আহত ১০ যাত্রী

দুদিনে ঢাকা ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন সিমধারী

০৯ এপ্রিল ২০২৪

সিমধারী বলতে একেকজন মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাদের সঙ্গে প্রবীণ নারী–পুরুষ ও শিশুরা থাকতে পারে, যারা মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।

দুদিনে ঢাকা ছেড়েছেন ২০ লাখের বেশি মোবাইলফোন সিমধারী