লাল ও মিষ্টি তরমুজ চেনার উপায়

ডেস্ক, রাজনীতি ডটকম
গরমে তরমুজ খেতে যেমন সুস্বাদু, তেমনি এই সময় সুস্থ থাকতেও দারুণ উপকারী তরমুজ। ছবি : সংগৃহীত

বাজারে এখন প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। অনেকেই ভালো তরমুজ কিনতে পারেন না। এ নিয়ে তারা অসন্তুষ্টিতে ভোগেন। নিজের ওপর বিরক্ত হন কেউ কেউ। তাই জেনে নিতে পারেন লাল ও মিষ্টি তরমুজ চেনার উপায়। গরমে তরমুজ খেতে যেমন সুস্বাদু, তেমনি এই সময় সুস্থ থাকতেও দারুণ উপকারী তরমুজ।

অনেকেই তরমুজ কিনতে গিয়ে ঠকে যান। পরিবারের সদস্যদের কাছে বিব্রত হন। বাইরে থেকে দেখতে ভালো মনে করে বাসায় তরমুজ নিলেন। কিন্তু কাটার পর দেখলেন ফ্যাকাশে।

কেনার আগে প্রথমে তরমুজের মাথার দিক খেয়াল করুন। যদি দেখেন হলুদ রং ধরেছে, তাহলে বুঝবেন তরমুজ পাকা। পুরো সবুজ মানে তরমুজ এখনো কাঁচা রয়েছে।

তরমুজ হাতে নিয়ে দেখা উচিত। যদি ভেতরটা ফাঁপা মনে হয়, তাহলে বুঝবেন তরমুজ এখনও কাঁচা। পাকা তরমুজে প্রচুর পানি থাকে। ফলে ওজনে ভারী হয়।

তরমুজের গায়ে হাত দিয়ে আওয়াজ করে দেখুন। পাকা তরমুজে এমন আওয়াজ হবে বুঝবেন ভেতরে পানি রয়েছে। যদি অতিরিক্ত ভারী আওয়াজ হয় তাহলে বুঝবেন তরমুজ বেশি পেকেছে।

তরমুজের আকৃতি খেয়াল করুন। যদি তরমুজ পুরো সমান হয়, তাহলে বুঝবেন পাকা হওয়ার সম্ভাবনা বেশি। তরমুজের উজ্জ্বল রং দেখে বোকা হবেন না। পাকা তরমুজ সাধারণত দেখতে গাঢ় ও কালচে হয়।

ভালো করে দেখুন তরমুজের গায়ে কালো ছোপ আছে কিনা। যদি থাকে তাহলে টিপে দেখুন। যদি দেখেন নরম তাহলে তরমুজ নেবেন না। বেশি পাকা তরমুজ কিন্তু নরম হয়ে যায়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

তরমুজ হাতে নিয়ে শুঁকে দেখুন। যদি পাকা, মিষ্টি গন্ধ বেরোয় তাহলে বুঝবেন তরমুজ পাকা। বেশি পাকা গন্ধ বের হলে কিনবেন না। আবার বেশি কাঁচা গন্ধ পেলেও কিনবেন না।

তরমুজের মাথার দিক হাত দিয়ে টিপে দেখুন। যদি বেশি শক্ত হয় তাহলে বুঝবেন কাঁচা রয়েছে এখনও। আবার বেশি নরম হলেও বুঝবেন বেশি পেকেছে। হালকা নরম হলে তবেই কিনুন।

এসব বিষয় বিবেচনা করে তরমুজ কিনলে আশা করা যায় আপনি ঠকবেন না বা কাটার পর রং দেখে বিব্রত হবেন না। তারপরও বাইরে দেখে তরমুজের ভেতর চেনা সব সময় সম্ভব নাও হতে পারে। তবে চেষ্টা করে দেখুন, লাল ও দানা তরমুজ কিনতে আপনি সফল হবেন।

ত্বকের সুস্বাস্থ্যের জন্য তরমুজ বেশ উপকারী। গ্রীষ্মকালীন এই ফল আমাদের ত্বকের পানিশূন্যতা দূর করে। তরমুজে রয়েছে প্রচুর ভিটামিন এ, বি, সি। ভিটামিন এ শুধু ত্বক নয়, চোখ, চুল, নখ, দাঁতসহ সব অঙ্গের পুষ্টির জন্য জরুরি। গ্রীষ্মকালীন এই ফলে পানির ভাগ কত জানেন? শতকরা প্রায় ৯৩-৯৫ ভাগ।

এছাড়া তরমুজে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিজিক্সের ২ ভুল প্রশ্নে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

রুমিন ফারহানা প্রশ্নে করেন, গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানতে চান, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পেছানো হলে কী ধ

২ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৪ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।

৩ ঘণ্টা আগে

দেশে ফিরলে শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীরা, পুলিশের বাধা

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।

৪ ঘণ্টা আগে