প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁওগামী সড়কে দুই বাসের রেষারেষির ঘটনা ঘটেছে। এতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেওয়ায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
কাফরুল থানা পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস থেকে নেমে পালিয়ে যান চালক ও হেলপার।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক তেজগাঁওয়ের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার।
তিনি বলেন, মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে সেফটি পরিবহনের (গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) একটি বাস মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা দেয়। ঘটনার বিষয়ে জেনেই ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট রওনা করে। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। দুর্ঘটনায় ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাফরুল থানা পুলিশকে খবর দেওয়ার পর তাদের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
এ বিষয়ে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টহল টিম পাঠানো হয়েছে। এসআই আব্দুর রশীদ ঘটনাস্থলে কাজ করছেন। আমরা জেনেছি ২/৩ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপারকে খোঁজা হচ্ছে। বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানি নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে।

রুমিন ফারহানা প্রশ্নে করেন, গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানতে চান, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পেছানো হলে কী ধ
২ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
৪ ঘণ্টা আগে
এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।
৪ ঘণ্টা আগে