প্রতিবেদক, রাজনীতি ডটকম

পশ্চিমাঞ্চলের দুটি আন্তঃনগর ট্রেন ছাড়া বাকি সব ট্রেন আজ নিয়ম অনুযায়ী ঢাকা স্টেশন ছাড়বে। ঈদের কারণে শিডিউল না মেলায় ওই দুটি ট্রেন আজ চালানো হবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১০ এপ্রিল) সকালে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রতিদিন ৬৭টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরমধ্যে আন্তঃনগর ট্রেন রয়েছে ৪৭টি এবং লোকাল ও মেইল ট্রেন রয়েছে ২৫টি। আজ পঞ্চগড় এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস ছাড়া সবক’টি ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।
শাহ আলম কিরণ শিশির বলেন, আজকে এবং ১২ তারিখের টিকিট গতকাল রাতে আমরা অনলাইন এবং অফলাইন দুই জায়গাতে একসঙ্গে ছেড়েছি। এই দুই দিনের টিকিট বন্ধ করে রাখা হয়েছিল চাঁদ দেখার ওপর নির্ভর করে। কারণ, ঈদের দিন আমাদের আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ থাকে।

রুমিন ফারহানা প্রশ্নে করেন, গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানতে চান, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পেছানো হলে কী ধ
২ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।
৩ ঘণ্টা আগে
তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
৪ ঘণ্টা আগে
এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।
৪ ঘণ্টা আগে