প্রতিবেদক, রাজনীতি ডটকম

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ বাংলাদেশি নাবিক জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন। আজ বুধবার (১০ এপ্রিল) বিভিন্ন দেশের মতো সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপিত হওয়ায় সেখানেই নামাজ আদায় করেন তারা।
নামাজের পরে তারা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পরিবারের সঙ্গেও তারা কথা বলেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জিম্মি নাবিকের পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত জলদস্যুরা কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে পরিবারকে আশ্বাস দিয়েছে জাহাজের মালিক পক্ষ।
এর আগে গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি সোমালিয়া উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় দস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের সঙ্গে যোগাযোগ করেন। দস্যুদের সঙ্গে সমঝোতার অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ। বর্তমানে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে দেড় নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় আছে।

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।
৩ ঘণ্টা আগে
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরের পরীক্ষার প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেও দাবি করেন তারা।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) সতর্ক করেছে, বাংলাদেশসহ ছয়টি দেশ ভয়াবহ বন্যা, খরা ও রোগব্যাধির উচ্চ ঝুঁকিতে রয়েছে। এমন সময় এই সতর্কতা এল, যখন এসব দেশের অনেকগুলোই আগে থেকেই মানবিক সংকট, খাদ্যনিরাপত্তাহীনতা ও জলবায়ুজনিত দুর্যোগের সঙ্গে লড়াই করছে।
৫ ঘণ্টা আগে