ফেদেরার বিশ্ব রেকর্ড ভাঙলেন জকোভিচ

ক্রীড় ডেস্ক

সবচেয়ে বেশি বয়সে এটিপি টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বিশ্ব রেকর্ড গড়লেন সার্বিয়ার নোভাক জকোভিচ। এতে ভেঙে গেল সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার বিশ্ব রেকর্ড।

২০১৮ সালের ২৪ জুন ৩৬ বছর ৩২০তম দিন বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন ফেদেরার। গতকাল ৩৬ বছর ৩২১ দিন বয়সে পা দিয়ে ফেদেরার বিশ্ব রেকর্ড ভাঙলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী জকোভিচ।

র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে গত সোমবার ৪১৯তম সপ্তাহ শুরু করেই বিশ্ব রেকর্ডের কীর্তি গড়েন জোকোভিচ।

জকোভিচ এবং ফেদেরারের পর এই রেকর্ডের তালিকায় তৃতীয় ও চতুর্থস্থানে আছেন যথাক্রমে- স্পেনের রাফায়েল নাদাল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসী। ৩৩ বছর ২৪৪ দিন বয়সে র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। ৩৩ বছর ১৩১ দিন বয়সে শীর্ষে ছিলেন ৮টি গ্র্যান্ড স্ল্যামের মালিক আগাসি।

১৯৭৩ সালের ২৩ আগস্ট থেকে প্রথম এটিপি র‌্যংকিং প্রকাশ করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফিজিক্সের ২ ভুল প্রশ্নে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

রুমিন ফারহানা প্রশ্নে করেন, গত কয়েক দিন ধরে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হয়েছে। এ অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি জানতে চান, এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পেছানো হলে কী ধ

২ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৪ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনা না করেই সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী জলাবদ্ধতা, যানজটসহ নানা ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্ন অতীতের তুলনায় কঠিন হওয়ার অভিযোগও তুলেছেন তারা।

৩ ঘণ্টা আগে

দেশে ফিরলে শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে। তবে এর অর্থ কোনো বিশেষ সুবিধা দেওয়া নয়, বরং তার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

৪ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীরা, পুলিশের বাধা

এ দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছেন। সেখানে পুলিশও অবস্থান করছে।

৪ ঘণ্টা আগে