সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকাধীন বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
দীর্ঘ ২১ বছর পর ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নেই আটবারের সেরা লিওনেল মেসি কিংবা পাঁচবারের জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর কেউ। বুধবার রাতে ফ্রান্স ফুটবল সাময়িকী বর্ষসেরা ফুটবলারের ৩০ জনের যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সেখানে নেই এই প্রজন্মের অন্যতম সেরা দুই তারকা। সবশেষ ২০০৩ সালে এই দুজনের কেউ ছিলে
তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটতে শুরু করায় আজ সকাল থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে কর্মস্থলে যোগ দিচ্ছেন পোশাকশ্রমিকরা। কারখানাগুলোতেও চলছে স্বাভাবিক কার্যক্রম। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিলো কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছে আউয়াল কমিশন। সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দুর্যোগ দুর্দিনে সরকার ও আমরা আপনাদের পাশে আছে। আলেম সমাজও আপনাদের পাশে আছে। আপনাদের যাদের ঘর এ বন্যায় ভেসে গেছে, তাদেরকে ঘর করে দেওয়া হবে। আপনাদের সহযোগিতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন আছে। বন্যায় যারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, যাদের ঘর পানিতে মিশে গেছে, যারা রাস্তার
কুমিল্লার হোমনায় মা-ছেলেসহ তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় নিজ বাড়িতে তাদের হত্যা করা হয়। হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের আট অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মায়ের সঙ্গে ভাইকে দেখতে ভারতের ত্রিপুরায় যাওয়ার সময় বিএসএফ-এর গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সি স্বর্ণা দাসের। পতাকা বৈঠক করে লাশ ফেরত আনা হয়েছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে হত্যাকাণ্ডের শক্ত কোনো প্রতিবাদের কথা জানা যায়নি।
পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বুধবার দিবাগত রাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে না ফিরে কোথায় গেলেন সাকিব, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে।
চট্টগ্রাম নগরের জামালখান এলাকার একটি বহুতল ভবনের পার্কিং থেকে এস আলম গ্রুপের একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে চট্ট–মেট্রো ঘ-১১-৫৩৪৪ নম্বরের গাড়িটি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাব-১।
তিনি বলেন, মানুষের দেওয়া ত্রাণের পাশাপাশি সামঞ্জস্য আনতে আমাদেরকে কয়েকটি পণ্য কিনতে হয়েছে। এছাড়া সেচ্ছাসেবকদের দুপুরের খাবারাহ অন্যান্য খরচও রয়েছে। এসব ব্যয়ের পর আমাদের তহবিলে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা অবশিষ্ট রয়েছে।
সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
নিজের পদত্যাগ প্রসঙ্গে দেশের শীর্ষসারির এক গণমাধ্যমকে দুর্জয় জানান, ‘ব্যক্তিগত কারণে আমি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল রাতে আমি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।’
কানাডার লিগ খেলে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি দলের অন্যদের সঙ্গে একই ফ্লাইটে দুবাই পর্যন্ত গেলেও সেখান থেকে ধরবেন লন্ডনের বিমান। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচ খেলে দলের সঙ্গে ভারতে টেস্ট সিরিজের দলে যোগ দেওয়ার কথা সাকিবের।