৪৪ শতাংশ পরিবারে আয়োডিনের অভাব দূর করেছে বিসিক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে গত প্রায় ২৭ বছরে ৪৪ শতাংশ পরিবার আয়োডিনের আওতায় এসেছে। এতে দৃশ্যমান গলগণ্ড রোগ নির্মূল করা সম্ভব হয়েছে। তবে ২৪ শতাংশ পরিবার এখনো আয়োডিন যুক্ত লবণের আওতায় আসেনি বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।

সোমবার রজাধানীর তেজগাঁও বিসিকের প্রধান কার্যালয়ে বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই) ও গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন ( গেইন) এর যৌথ সহায়তায় সভার আয়জন করে বিসিক।

অনুষ্ঠানে জানানো হয়, আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি। মানুষের স্বাভাবিক, মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য যা অপরিহার্য। আয়োডিনের অভাবে গলগণ্ড, হাবাগোবা, বামনত্ব, অকাল গর্ভপাত, শারীরিক ও মানসিক প্রতিবন্ধিত্বসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। ৯০ দশকের আগে দেশে আয়োডিন ঘাটতিজনিত সমস্যা প্রকট আকারে ছিল। এই সমস্যা সমাধানে ১৯৯০ সাল থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিক আয়োডিনযুক্ত লবণ উৎপাদন কার্যক্রম পরিচালনা শুরু করে। ১৯৯৩ সালে আয়োডিনের অভাবজনিত সমস্যার হার ছিল ৬৮ দশমিক ৯ শতাংশ পরিবারে। ২০১৯-২০ অর্থবছরে যা কমে দাড়িয়েছে ২৪ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে ৪৪ শতাংশ পরিবারে আয়োডিনের সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।

বিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কার্যক্রমের অংশ হিসেবে লবণ মিলের নিবন্ধন দেয়া, লবণ মিলগুলোকে পটাশিয়াম আয়োডেট সরবরাহ, আয়োডিনযুক্ত লবণের মান নিয়ন্ত্রণ, কারিগরি সহায়তা দেয়া, লবণমিল ও বাজার পর্যায়ে মনিটরিং পরিচালনা করে আসছে। ফলে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত প্রায় ৭৬ শতাংশ পরিবার আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করছে। আর বাকী ২৪ দশমিক ৬ শতাংশ পরিবার এখনো আয়োডিনের আওতায় আসেনি। তবে কোনো দেশের ৯০ শতাংশ পরিবার আয়োডিনের আওতায় আসলে আন্তর্জাতিকভাবে আয়োডিনযুক্ত লবণ ব্যবহারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের স্বীকৃতি পাওয়া যাবে। ফলে আর ১৪ শতাংশ পরিবারকে আয়োডিনের যুক্ত লবণের আওতায় আনা গেলে, স্বয়ংসম্পূর্ণতা অর্জন হবে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান আশরাফ উদ্দীন আহাম্মদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিকের লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন। বিসিকের শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের পরিচালক মো. আহসান কবীরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিসিকের অর্থ বিভাগের পরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাস, প্রশাসন বিভাগের পরিচালক শ্যামলী নবী, দক্ষতা ও প্রযুক্তি বিভাগের পরিচালক কাজী মাহাবুবুর রশিদ, প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন বিভাগের পরিচালক মো. আব্দুল মতিন, বিপণন, নকশা ও কারুশিল্প বিভাগের পরিচালক খন্দকার মু. মুশফিকুর রহমান, এনআই এর কান্ট্রি ডিরেক্টর সায়কা সিরাজ ও গেইনের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপকরণ বিভাগের উপব্যবস্থাপক তারানা জাহান তানিয়া ও নকশাবিদ শেখ আলী আশরাফ ফারুক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৬ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৬ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৭ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৭ ঘণ্টা আগে
Advertisement