কক্সবাজার প্রতিনিধি

আগামী ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের দ্বিতীয় ফেইজের কাজ শেষ হবে এবং ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে মাদার ভেসেল জাহাজ চলাচল শুরু করবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে সোমবার (২১ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের অভিজাত হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রথম ফেইজের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। আগামী ২০২৯ সালের মধ্যে দ্বিতীয় ফেইজের কাজ শেষ হবে। এরপর ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে জাহাজ মাদার ভেসেল আসা-যাওয়া হবে। এখন চট্টগ্রাম বন্দরে সরাসরি মাদার যেতে পারে না, কিন্তু এখানে সরাসরি মাদার ভেসেল আসবে। এর জন্য দু'টি লম্বা টার্মিনাল তৈরি করা হচ্ছে। একত্রে ৪টি মাদার ভেসেল এখানে ডিসচার্জ করতে পারবে।
এর আগে সকাল ১১টায় মাতারবাড়ীতে কোল পাওয়ারের প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও সওজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাসভায় অংশ নেন উপদেষ্টা।
আলোচনা সভায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের উন্নয়নকাজ ও পরিকল্পনা সম্পর্কে ভিডিও প্রজেক্টের মাধ্যমে প্রতিবেদন দেখে যথাসময়ে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশনা দেন।
পরে নৌবাহিনীর বোটের মাধ্যমে তাপ বিদ্যুৎ প্রকল্প, এসপিএম প্রকল্প, মাতারবাড়ী চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন করেন।
এর আগে রোববার বিকালে কক্সবাজার শহরে নির্মিতব্য লাইট হাউজ প্রকল্প পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ
৫ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে