সোবহান-আনভীরসহ বসুন্ধরার ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (বাঁয়ে), এবং তার ছেলে ও গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। ছবি: সংগৃহীত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তার ছেলে ও গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ বসুন্ধরা পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা বসুন্ধরা পরিবারের বাকি ছয়জন হলেন— আহমেদ আকবর সোবহানের চার ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

এর আগে আকবর সোবহান ও আনভীরসহ তাদের পরিবারের এই আট সদস্যের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

এদিকে সোমবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাদেক খান ও তার স্ত্রী ফেরদৌসী খান, নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজ সুলতানার দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাবেক শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, তার ভাই শাহাবুদ্দিন আহমেদ ও ভাতিজি শামীমা সুলতানা হৃদয়ের দেশত্যাগে।

দুদক আবেদনে বলেছে, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা স্ত্রী ও সন্তানসহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন। আদালত দুদকের আবেদনের শুনানি নিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

৫৬ বছর পর বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান পদ ছাড়লেন বাফেট

এ বছরের শুরুতেই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব ছেড়ে দেন বাফেট। তার জায়গায় সিইও হন গ্রেগ এবেল। এবার চেয়ারম্যানের দায়িত্বও ছাড়ার মধ্য দিয়ে বার্কশায়ার হ্যাথওয়ের নেতৃত্বে বাফেট যুগের আনুষ্ঠানিক সমাপ্তির আরেকটি ধাপ সম্পন্ন হলো।

৩ দিন আগে

আগস্টে ৮.২৬% মূল্যস্ফীতি, ১০ মাসের মধ্যে সর্বনিম্ন

কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর দেশে মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় মাসে কমে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে।

৩ দিন আগে

নমিনি পেনশন পাবেন ৮০ বছর পর্যন্ত, চালু হবে শরিয়াভিত্তিক স্কিম

এ ছাড়া সরকারি মালিকানাধীন যেসব কোম্পানিতে কর্মীদের জন্য আলাদা পেনশন ব্যবস্থা নেই, সেসব প্রতিষ্ঠানের কর্মীদের সর্বজনীন পেনশনের ‘প্রগতি’ স্কিমের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন কোন প্রতিষ্ঠানের কর্মীরা এতে যুক্ত হবেন এবং কী প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা হবে, তা পরে নির্ধারণ করা হবে।

৪ দিন আগে

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

বাজার বিশ্লেষক কেলভিন ওং জানান, বর্তমানে তেলের দামের গতিপ্রকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলের দরপতন বজায় থাকলে মধ্যমেয়াদে তা সোনার দাম বৃদ্ধিতে সহায়তা করতে পারে। অন্যথায় এটি একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ওঠানামা করবে। ফেডের কঠোর নীতির প্রভাব ইতোমধ্যেই বাজারদরে অনেকটা প্রতিফলিত হওয়ায় কারিগরি কারণেও সোনার

৫ দিন আগে
Advertisement