শিল্পকলা একাডেমির সাবেক ডিজি লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২০ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া লিয়াকত আলী লাকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, লাকীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ–বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল–ভাউচারের মাধ্যমে শতকোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগ উত্থাপিত হয়েছে। দুদকের চার সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমের কার্যক্রম চলমান।

জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বিরোধী দল ‘ক্ষমতার ভাগের’ সংস্কার নিয়ে ব্যস্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বিরোধী দল মাঝে মাঝেই সংস্কারের কথা বলেন। জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন, যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি”

৪ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ৩ মাসে প্রাণহানি ৭১২

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬১৯ জন।

৫ ঘণ্টা আগে

ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

শনিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন।

৫ ঘণ্টা আগে

রাজস্বনীতি নির্ধারণের প্রক্রিয়া ‘আমলাতন্ত্রমুক্ত’ করার প্রস্তাব জোনায়েদ সাকির

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজস্ব আদায়ের বড় সংকট নীতিগত পর্যায়েই রয়েছে। তাই এনবিআরের নীতি নির্ধারণ ও বাস্তবায়নের দায়িত্ব পৃথক করে বিশেষজ্ঞদের মাধ্যমে নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

৫ ঘণ্টা আগে