ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ব্যারিস্টার সুমন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। ওই থানায় দায়ের করা এক হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তাকে।

সোমবার দিবাগত মধ্যরাতে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে পল্লবী থানায় রাখা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের ওই থানায় আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ও ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

নিজের বাড়তি কোনো সম্পদ নেই উল্লেখ করে ভিডিওতে তিনি বলেন, ‘আমি আপনাদের একটা বলতে চাই, ৫ আগস্টের পরে অনেকেই আমাকে ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন। কিন্তু আমার মনে কখনো সায় দেয় নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন দুর্নীতি করি নাই, ঢাকা শহরে ১০ বছর ব্যারিস্টার থাকার পরও কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই। একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই। তারপরও আমি কোনো অপরাধ করি নাই। কেন আমি আমার দেশ ছেড়ে যাব?’

ব্যারিস্টার সুমন বলেন, ‘এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে— এটাই আমার বিশ্বাস। সুতরাং এই দেশ ছাড়ার কোনোদিন আমার ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয়েছে, আমার নামে যদি কোনো মামলা হয়ে থাকে, যেহেতু আমি আইনজীবী, তাই আইনজীবী হিসেবে মোকাবিলা করব। এই সৎ সাহস আমার আছে। আর যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতিও আমার বিশ্বাস আছে।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৬ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৬ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

৭ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

৭ ঘণ্টা আগে
Advertisement