কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, ঢাকার কেরানীগঞ্জের ইস্পাহানী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিয়াজ হত্যা মামলায় মতিনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১০ নভেম্বর) রাতে কলাবাগান বাসস্ট্যান্ড থেকে কাউছার ও হাসান আল-রোমানকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান করতে চাই। আগামীকাল এই বিষয়ে বৈঠক হবে। সেখান থেকে আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নিয়ে যাবো। যাতে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের বিষয়টি দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর কর
নাহিদ ইসলাম বলেন, এগুলো যৌক্তিক দাবি। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে না, হল থাকবে না এটা হতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুত এসব পালন করা হবে। শিগগির শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে।
একটি প্রজ্ঞাপনে একজন ডিআইজি, আটজন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
প্রথমবার লাল-সবুজ শিবিরকে নেতৃত্ব দিতে নেমেই মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে শততম ওডিআই খেলতে নেমেছেন এই অলরাউন্ডার। সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ফরম্যাটে নিজের শততম ম্যাচ খেলছেন মিরাজ।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জিতেছে বাংলাদেশ। দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনাও মিলেছে। সেদিনই কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঘোষণার ১১ দিনের মাথায় পুরস্কারের টাকা বুঝে পেলো সাফজয়ী নারীরা।
দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের জন্য অন্তর্বতীর্কালীন সরকারকে অন্তত ২ বছর বা তারও বেশি সময় ক্ষমতায় থাকতে দেওয়া উচিত বলে মনে করেন ৫৭ শতাংশ মানুষ। আর ২৪ শতাংশ মনে করেন এই সরকারের ৬ মাসের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়। ১০ শতাংশ মত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মেয়াদ এক বছর করার পক্ষে। এশিয়
কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন (বাহার), তার স্ত্রী মেহেরুন্নেছা, কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আসামি শাহজাহান খান মৌখিকভাবে আবেদন করেছিল। আদালত এ বিষয়ে কোনো আদেশ দেননি। আমরা বলেছি, তাদের সময়ে আমাদের নেতাকর্মীদের ডান্ডাবেরি পরিয়ে আনা হতো। এখন হাতকড়া ও হেলমেট শুধু তাদের নিরাপত্তার জন্য পরানো হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি সহ ৩ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি, বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের সামনের মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।
কুঁচকির চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। এরপর দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকার পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে অনেক দিন আগে থেকেই।
বকেয়া বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টি এন জেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। টানা তিন দিনের এই অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার। কক্সবাজার সদরের ঝিলংজা মৌজায় খাস খতিয়ানভুক্ত এই বনভূমির মধ্যে ৪০০ একর ‘পাহাড়’ ও ৩০০ একর জমি ‘ছড়া’ শ্রেণিতে সংরক্ষিত বনের গেজেটভুক্ত ছিল।
প্রবাসী শ্রমিকদের জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১০ নভেম্বর) সকালে তিনি অভিবাসীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জটি উদ্বোধন করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।