শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের পর সহকারী প্রক্টর এবং হল প্রভোস্টসহ আরও ১৭ জন দায়িত্ব ছেড়েছেন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এইচএসসি পরীক্ষার ফলাফল কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে হবে। ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “বাকি পরীক্ষাগুলো আর হবে না। ফলাফল কীভাবে দেওয়া হবে সে স
মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও মেরাম
দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে নতুন শপথ বাক্য পাঠ করাতে হবে। দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরুর পরিকল্পনা করেছিল শিক্ষা বোর্ডগুলো। কিন্তু পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সময়সূচি বাতিল হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীরা চান, ইতিমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতে পরীক্ষার ফল প্রকাশ কর
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। পাকিস্তান ‘এ’ দল ঘরের মাঠে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচটি শুরু হয়েছে আজ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। আর এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাহায্যকারী প্রতিষ্ঠান হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম উঠে এসেছে।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ৫ আগস্ট নিরাপত্তা দেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। সারা দেশের চার শতাধিক থানা থেকে লুট হয় পুলিশের কয়েক হাজার অস্ত্র ও গোলাবারুবদ। শুধু পুলিশের অস্ত্র নয়, থানায় জমা থাকা সাধারণ মানুষের অস্ত্রও খোয়া গেছে। কিছু ফেরত পাওয়া
হাইকোর্টের নির্দেশনা মেনে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচার হতে দেখা যায়নি। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স ভাইরাস শনাক্তকরণে সক্ষম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার। ভাইরাসটি শনাক্ত করার জন্য জিনোম সেন্টারে যুক্তরাষ্ট্রের সেন্টার পর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃক প্রদত্ত তিন সেট প্রাইমারও রয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব খুলে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর সোমবার এ সিদ্ধান্ত দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান।
নারী টি২০ বিশ্বকাপের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হবে। বিসিবির পক্ষ থেকে অনলাইন সভায় যুক্ত হবেন সভাপতি নাজমুল হাসান পাপন। কারণ গতকাল পর্যন্ত প্রতিনিধির পরিবর্তন করা হয়নি।