প্রতিবেদক, রাজনীতি ডটকম

চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘ ৭ বছর পর মায়ের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। হাসি-কান্না, আনন্দ সবকিছু মিলিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানের সাক্ষাতের দৃশ্যটি। যা নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। মা-ছেলের সাক্ষাতের আবেগন দৃশ্যটি নাড়া দিয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকেও। সাক্ষাতের মুহূর্তটিকে হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য বলে অভিহিত করেছেন তিনি।
খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী।
আজহারী তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহতাআলা এভাবেই শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য!’
স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টায় পোস্টটিতে তিন লাখ ৪ হাজার রিঅ্যাকশন, সাড়ে ২৫ হাজার মন্তব্য পড়েছে। পাশাপাশি নয় হাজারের বেশি ব্যবহারকারী শেয়ার করেছেন।

গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার
৭ ঘণ্টা আগে
উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
৮ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৮ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
৮ ঘণ্টা আগে