প্রতিবেদক, রাজনীতি ডটকম

শতভাগ মিথ্যা সংবাদ প্রকাশ করে সমন্বয়কদের চরিত্রহনন করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা মেশিন সিআরআই ও গোয়েন্দা সংস্থা মিলে শ’দুয়েক ওয়েব পোর্টাল বানিয়েছিল। যার অনেকগুলো এখনও চলছে। সেগুলোই এখন শতভাগ মিথ্যা সংবাদ প্রকাশ করে সমন্বয়কদের চরিত্রহনন করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে।
তিনি আরো বলেন, স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এসব নিউজ পোর্টাল চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে স্বাধীন সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই।
জানা যায়, বুধবার একটি অনলাইন পোর্টালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি তদবিরে জড়িত। তার ব্যাংক অ্যাকউন্টে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।
খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে ওই পোর্টালে আলোচিত প্রতিবেদনটি আর দেখা যায়নি।
সমন্বয়ক রাফিকে নিয়ে এ ধরনের প্রচারণাকে গুজব ও অপপ্রচার বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘এসব প্রচারণা জুন থেকেই শুরু হয়েছে। প্রথমে সাদ্দাম বলল আমরা নাকি ১০০ কোটি টাকা খেয়ে আন্দোলনে নেমেছি। এমনকি আগস্টের ৪ তারিখেও বলা হলো টাকা নিয়ে পালানোর সময় ধরা খেয়েছি।’
তিনি বলেন, ‘কিছুদিন আগে ছড়ানো হলো ২০০ কোটি টাকা খাওয়ার খবর। পরশু দিন শুনলাম আর্মি নাকি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে।
একটু আগে দেখলাম তালাত রাফি ৩২ কোটি টাকা খেয়ে সাবাড় করেছে। নামসর্বস্ব একটা নিউজপেপার কোনো সোর্স ছাড়া নিউজ করল আর আমরা সবাই বিশ্বাস করলাম!’
হাসনাত আরো বলেন, ‘চলতে থাকুক। এসব গুজব, অপপ্রচারের সাথে লড়াই করেই হাসিনার পতন করতে হয়েছে। আমরা মেনে নিয়েছি। এই লড়াই আমাদের নিয়তি। এটা চলবেই। শুধু একটাই প্রশ্ন- হাসিনার সাথে যারা আপস করে নাই তাদের তথ্য-প্রমাণহীন অভিযোগ দিয়ে বিতর্কিত করলে কাদের লাভ?’

গত ৩০ আগস্ট একই ঘটনায় র্যাব-২ তিনজনকে গ্রেপ্তার করেছিল। তবে তাদের এ ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দ্বিতীয় পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে নতুন করে ওই দুজনকে শনাক্ত ও গ্রেপ্তার
৭ ঘণ্টা আগে
উলামায়ে কেরাম বিলটির উদ্দেশ্য হিসেবে ‘পিতা-মাতা, প্রবীণ ব্যক্তি ও দাতার জীবদ্দশার ভোগ ও ব্যবহারের অধিকার সুরক্ষা’কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তবে মুসলিম নাগরিকদের সম্পত্তি হস্তান্তর, হেবা, ওসিয়ত ও মিরাস কুরআন-সুন্নাহভিত্তিক বিধানের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় নতুন ব্যবস্থায় সম্ভাব্য শরয়ি জটিলতা নিয়ে তা
৮ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৮ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
৮ ঘণ্টা আগে