অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নির্ভর করছে সংস্কারের গতির ওপর। স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই।
কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের ছেলে। বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
ঢাকার কাছে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ও কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা তাবলীগ জামাতের দুই অংশ সংঘাতময় পরিস্থিতি এড়াতে ‘আপাতত সংযত’ থাকার সিদ্ধান্ত নিয়েছে। গত কিছু দিন ধরে তাদের অনড় অবস্থান ও পাল্টাপাল্টি ঘোষণায় সংঘাত-সহিংসতার আশঙ্কা করছিলেন অনেকে।
বাংলাদেশে যেন সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকারের প্রতি যথাযথ সম্মান দেখানো হয় তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও এ বিষয়টি উঠে এসেছে।
সেঞ্চুরিয়নে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়ে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। এগিয়ে যাওয়ার ম্যাচে বিশ্বরেকর্ডও গড়েছে দলটি। টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড এখন ভারতের।
সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন বিক্ষোভরত ছাত্র-জনতার আন্দোলনে আহত ব্যক্তিরা। সরকারের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার পর বিছানাপত্র নিয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের সড়কে অবস্থান করার ঘোষণা দেন আহতরা।
আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার বৈঠকে পাঁচটি প্রধান জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ—নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া এবং বাংলাদেশের নেতারা যোগ দেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের পাঠ্যপুস্তক এবং কারিগরি বোর্ডের পাঠ্যপুস্তক ছাপানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারির প্রথমদিকেই পাঠ্যপুস্তক পাব
সবশেষ সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে শেখ মুজিবের ছবি। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে 'মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
আসিফ বলেন, শিক্ষার্থী ও যুবকরা যাতে পড়াশোনার পাশাপাশি খেলায় ফিরতে পারে, সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। দেশের যেসব স্টেডিয়াম সংস্কার করা প্রয়োজন, সেগুলো সংস্কার করে ব্যবহারযোগ্য করা হবে।