পুলিশে ফের বড় রদবদল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজানোর কাজ অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদল করা হচ্ছে। এই ধারাবাহিকতায় এবার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৭৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

একটি প্রজ্ঞাপনে ১৯ জন ও আরেকটি প্রজ্ঞাপনে ৩১ জন পুলিশ সুপার এবং পৃথক অপর প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আছেন—অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার পংকজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব ফরহান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ নূর আলম পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আসমা আখতার, অতিরিক্ত পুলিশ মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎপুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া।

আরও আছেন অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, শারমিন আক্তার, মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ বেগম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, এএনএফ মারুফ আব্দুল্লাহ, মো. আব্দুল্লাহ আল ইয়াছিন, অতিরিক্ত পুলিশ সুপার সাদেক আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী, অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রুহুল কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৩ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

৩ ঘণ্টা আগে

দিল্লিতে হাইকমিশনার নিয়োগ, ‘আনুষ্ঠানিক বক্তব্যে’র অপেক্ষা করতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও

৪ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। তাই নিজের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হবে

৪ ঘণ্টা আগে
Advertisement