চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। তারা দাবি পূরণের কোনো আশ্বাস না পেলে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।
আমরা আরো গভীর উদ্বেগের সাথে আরো লক্ষ্য করছি যে, ৫ আগস্ট ২০২৪’র রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরকে মারধর ও লাঞ্ছিত করাসহ তাদের বাড়ী-ঘর ভাংচুর এবং সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।কলরেকর্ড সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গণঅনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইউজিসি, মন্ত্রণালয়, সেনাবাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। অর্থাৎ দুপুর দেড়টার মধ্যে অনশনরত অবস্থায় সুস্পষ্ট কোনো ঘোষণা না আসলে সচিবালয়ে অভিমুখে পদযাত্রা করবে শিক্ষার্থীরা।
সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে শিক্ষার্থীদের জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে। এর আগে রোববার সকাল সাড়ে ৮টা থেকে অনশন করেন শিক্ষার্থীরা।
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে বার্সেলোনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। সবশেষ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। অপরদিকে এল ক্লাসিকোর শেষ দেখায় ‘হালি’ গোলের ব্যবধানে রিয়ালকে বিধ্বস্ত
বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস নামে একটি ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বা আইইডিসিআর পরীক্ষায় দেশের পাঁচজন ব্যক্তির শরীরের এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
রাজধানীতে বায়ুদূষণ বেড়েই চলেছে। বিশেষ করে প্রতিবছর শীতকালে দূষণের পরিমাণ বেড়ে প্রায়ই ঢাকার নাম শীর্ষে উঠে আসে। এবারের শীতেও দেখা যাচ্ছে একই চিত্র। আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা। বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরে গুলিতে রউফ নিহত হয়। এ ঘটনায় তার ভাই শাকিব হাসান গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। শফিউল ইসলাম মহিউদ্দিন মামলার এজাহারনামীয় আসামি।
তা ছাড়া ওই দাবিতে প্রচারিত ফটোকার্ডে কোনো গণমাধ্যমের লোগো বা নামেরও উল্লেখ পাওয়া যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম কোনো ফটোকার্ড প্রকাশ করে থাকলে, প্রচারিত ফটোকার্ডে গণমাধ্যমটির নাম বা লোগোর সংযুক্তি থাকে৷ তবে, প্রচারিত উক্ত ফটোকার্ডটিতে এমন কোনো গণমাধ্যমের নাম বা লোগোর উল্লেখ পাওয়া যায়নি, যা থেকে ব
উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে সাব্রুম হয়ে ভারতের সেভেন সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে বন্দর নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের এ বন্দর দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কি না এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টি ও কমিটির সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে একজনের শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বায়ু দূষণ বন্ধে সাতদিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যবস্থা ও ইতোপূর্বে দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানা ও পারভেজ ইমনের। আর দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসন শিক্ষার্থীদের আবাসন ভাতার দাবিতে গণঅনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল ৯টা থেকে শহীদ মিনার প্রাঙ্গনে এ গণঅনশন শুরু করে শিক্ষার্থীরা।