বাংলাদেশ-মেক্সিকো পণ্যবাহী কার্গো সেবা চালু করতে চাই: রাষ্ট্রদূত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বর্তমানে মেক্সিকোর সঙ্গে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি বাণিজ্য রয়েছে, যেটি আরও বহুগুণ বাড়ানো সম্ভব। শুধু সরাসরি পণ্যবাহী কার্গো সেবা চালু হলে এখনই ১০০ মিলিয়ন ডলার বাণিজ্য বৃদ্ধি সম্ভব।

সোমবার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিক্যাব লাউঞ্জে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেনন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) সঙ্গে এক মতবিনিময়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মুশিফকুল ফজল বলেন, আমার প্রথম কাজ হবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্যবাহী কার্গো সেবা করা। যেটি এখন ভারত হয়ে চলাচল করে থাকে।

সাংবাদিক থেকে কূটনীতিক হিসেবে নিয়োগ পাওয়া মুশফিকুল ফজল বলেন, মেক্সিকোতেও দেশকে উপস্থাপন করার অনেক কিছু করার আছে। কাজের বিশাল পরিধি আছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ‘থ্রি জিরো’ তত্ত্বের বিশাল ক্যাম্পেইন আছে, ওনার সোশ্যাল বিজনেস সেখানে আছে।

ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পারাটা গৌরবের উল্লেখ করে রাষ্ট্রদূত আনসারী বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের টিমে কাজ করতে পারা গ্রেট প্রিভিলেজ এবং গ্রেট অনার। আমার ওপর যে আস্থা উনি রেখেছেন সেই আস্থা-বিশ্বাসের প্রতি যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে চেষ্টা করব।

মতবিনিময় অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, ‘আমলে নিচ্ছেন না’ চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৩ ঘণ্টা আগে

মেট্রোরেলের দুই লাইনে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।

৩ ঘণ্টা আগে

দিল্লিতে হাইকমিশনার নিয়োগ, ‘আনুষ্ঠানিক বক্তব্যে’র অপেক্ষা করতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও

৪ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার: শিক্ষামন্ত্রী

মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। তাই নিজের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হবে

৪ ঘণ্টা আগে
Advertisement