Ad

খবরাখবর

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৩ শতাধিক

২৪ আগস্ট ২০২৪

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন এবং ময়মনসিংহ বিভাগে (স

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৩ শতাধিক

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান

২৪ আগস্ট ২০২৪

তিনি আরও বলেন, ‘ভারতের হয়ে দীর্ঘ সময় খেলতে পারার শান্তি নিয়ে আমি চলে যাচ্ছি। আমি নিজেকে বলতাম তুমি ভারতের হয়ে আর কখনও খেলতে পারবে না বলে মন খারাপ করো না। কিন্তু দেশের হয়ে খেলেছো বলে খুশি হও তুমি।’

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান

৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

২৪ আগস্ট ২০২৪

উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, পানি কমে তার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরইমধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

৩ বিভাগে ভারি বৃষ্টির আভাস, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

সাকিবের বিরুদ্ধে মামলা, যা বললেন ডিএমপি কমিশনার

২৪ আগস্ট ২০২৪

ক্রিকেটার সাকিব আল হাসান জুলাইয়ের শুরু থেকেই বাংলাদেশের বাইরে। সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়ে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনো মামলাতেই আইন অনুযায়ী এভিডেন্স (সাক্ষ্যপ্রমাণ) সংগ্রহ করা হবে৷ মামলা তদন্তে এভিডেন্স অনেক গুরুত্বপূর্ণ।

সাকিবের বিরুদ্ধে মামলা, যা বললেন ডিএমপি কমিশনার

আন্দোলনের বিরুদ্ধে অর্থদাতা ভিআইপিদের জিজ্ঞাসাবাদ চলছে : ডিএমপি কমিশনার

২৪ আগস্ট ২০২৪

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, এরই মধ্যে কিছু ভিআইপিকে গ্রেফতার করে রিমান্ডে আনা হয়েছে। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও বক্তৃতা কিংবা বিবৃতি দিয়ে উৎসাহিত করেছেন রিমান্ডে এসব বিষয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আন্দোলনের বিরুদ্ধে অর্থদাতা ভিআইপিদের জিজ্ঞাসাবাদ চলছে : ডিএমপি কমিশনার

কুমিল্লা-নোয়াখালীর মোবাইল টাওয়ার সচল হচ্ছে

২৪ আগস্ট ২০২৪

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১২ জেলা। বিদ্যুৎ সংযোগ না থাকায় এই জেলার প্রায় সব এলাকা টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা।

কুমিল্লা-নোয়াখালীর মোবাইল টাওয়ার সচল হচ্ছে

৩ জেলায় বন্যার এই আগ্রাসী রূপ কেন?

২৪ আগস্ট ২০২৪

ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক অন্যদিকে অকল্পনীয়। শুধু ফেনী নয়, এর আশপাশের জেলাগুলোতে বন্যা আগ্রাসী রূপ ধারণ করেছে। বহু জায়গায় বন্যার পানি ঘরের চাল ছুঁয়েছে কিংবা উপচে গেছে।

৩ জেলায় বন্যার এই আগ্রাসী রূপ কেন?

গণত্রাণ কর্মসূচির দ্বিতীয় দিনে সংগ্রহ ১ কোটি ২৬ লাখ

২৪ আগস্ট ২০২৪

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচির দ্বিতীয় দিনে অনলাইন ও অফলাইনে মোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার যার পরিমাণ ছিল ২৯ লাখ ৭৬ হাজার টাকা।

গণত্রাণ কর্মসূচির দ্বিতীয় দিনে সংগ্রহ ১ কোটি ২৬ লাখ

পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

২৪ আগস্ট ২০২৪

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে দেশের ১১টি জেলা। এই বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে মহাসড়কের ঢাকামুখি লেনে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।

পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

২৪ আগস্ট ২০২৪

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

বন্যায় প্লাবিত ১২ জেলা, মানবিকসংকটে ৪৫ লাখ মানুষ

২৪ আগস্ট ২০২৪

এখন পর্যন্ত বন্যায় প্লাবিত হয়েছে দেশের ১২ জেলা। এতে ৪৫ লাখ মানুষ মানবিক সংকটে পড়েছেন। বন্যার পরিধি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীর বন্যা পরিস্থিতি বেশি অবনতি হয়েছে। সরকারি হিসাবে গতকাল শুক্রবার পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

বন্যায় প্লাবিত ১২ জেলা, মানবিকসংকটে ৪৫ লাখ মানুষ

বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক-ধর্মীয় পরিচয় নয়: তারেক রহমান

২৪ আগস্ট ২০২৪

দেশের বন্যাদুর্গত মানুষদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ আগস্ট) এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি।

বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক-ধর্মীয় পরিচয় নয়: তারেক রহমান

রোববার থেকে চলবে মেট্রোরেল

২৪ আগস্ট ২০২৪

আগামীকাল রোববার (২৫ আগস্ট) থেকে নিয়মিত শিডিউলে চলবে মেট্রোরেল। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া।

রোববার থেকে চলবে মেট্রোরেল

পালাতে গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক বিজিবির হাতে আটক

২৩ আগস্ট ২০২৪

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার বনানী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জানিয়েছে।

পালাতে গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক বিজিবির হাতে আটক

প্লাবিত হচ্ছে নতুন এলাকা, পানিবন্দি লাখ লাখ মানুষ

২৩ আগস্ট ২০২৪

জেলার বুড়িচং উপজেলায় বন্যার পানি বেড়েই চলছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই ভয়াবহ রূপ নিচ্ছে। পানি বন্দিদের উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছেন। দুর্গতদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ট্রাক। ট্রাকে করে নেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

প্লাবিত হচ্ছে নতুন এলাকা, পানিবন্দি লাখ লাখ মানুষ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৮

২৩ আগস্ট ২০২৪

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটির বাইরে) এক জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১৭ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) দুজন রয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭৮

টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল

২৩ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকাল ১০টা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। কেউ ব্যক্তিগত গাড়িতে, কেউ ভ্যানে করে, কেউ ছোট ট্রাকে করে ত্রাণ নিয়ে আসতে থাকেন। বুথে থাকা শিক্ষার্থীরা দাতার নাম ও পণ্যের বিবরণ লিখে রাখছি

টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল