সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বাংলাদেশ কানপুর টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হল। যার মধ্যে শেষমেষ ১০৭ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। সোমবার (৩০ সেপ্টেম্বর) ৩ উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। রৌদ্রোজ্জ্বল গ্রিন পার্কে দিনের শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা।
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় অপরিশোধিত পেট্রোলিয়াম বহন করা জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে খালাসরত অবস্থায় বাংলার জ্যোতি নামের জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।
উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে রংপুর অঞ্চলের নদ-নদীর পানি বেড়েছে। এতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাট ডুবে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা।
ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) উত্তোলিত ত্রাণের টাকা এবার উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
টানা দুই দিনের অপেক্ষার পর অবশেষে মাঠে গড়াল কানপুর টেস্ট। দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়েছিল বৃষ্টিতে। আর তৃতীয় দিনটায় ভেজা আউটফিল্ডের কারণে খেলা মাঠে গড়ায়নি। অবশেষে চতুর্থ দিনের খেলা শুরু হলো একেবারে নির্ধারিত সময়ে। রোদেলা সকালে মাঠে নেমেছেন দুই বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে। সময় মতো ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসাকেন্দ্রে বিক্ষোভও দেখান অনেকে। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উপদেষ্টা ও রাষ্ট্রদূতের এ সাক্ষাতে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, জনশক্তি রপ্তানি বৃদ্ধি, দূতাবাস এলাকার নিরাপত্তা, ই-ভিসা খাতে কারিগরি সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
১৫ সদস্যের দলে ফিরলেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। দলে ডাক পেলেন স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন। রাকিবুল জাতীয় দলে প্রথমবারের মতো এসেছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে এবং ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাচা বাজারে পলিথিন বন্ধে কার্যক্রম শুরু হবে। ১ নভেম্বর থেকে দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। এ কাজে আপনাদের সহযোগিতা প্রয়োজন। উপদেষ্টা এ সময় পাহাড় কাটার পাশাপাশি নদী দখল ও দূষণ র
জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘এলসেভিয়ার’ বিজ্ঞানীদের এই তালিকা প্রকাশ করে। প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন এবং অন্যান্য সূচকের ভিত্তিতে বিজ্ঞানীদের এই তালিকা তৈরি করা হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, আমাদের সমাজের সবচেয়ে অসহায় মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আইনজীবীদের দ্বারস্থ হন। এই অসহায় মানুষদের আইনি সেবা দেওয়ার নৈতিক দায়িত্ব আইনজীবীদের রয়েছে। সে দায়িত্ব পালনে আমাদের সবাইকে মানবিক হতে হবে।
রোববার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লার সই করা প্রজ্ঞাপনে এই স্থগিতাদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতের আলোকে The Code of Criminal Procedure, (Act No. V of 1898)-এর ধারা ৪০১(১) এ প্রদত্ত ক্ষমতাবলে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য রাষ্ট্র